Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

গঙ্গাবক্ষে সমস্ত প্রদেশের বিরিয়ানির জমজমাট মহামিলন

উত্তর ভারত, দক্ষিণ ভারত, আনারস, চিংড়ি, চিকেন, মটন...সবকিছুকে মিলিয়ে দিল বিরিয়ানি। ‘বর্তমান’ ও ‘ফরচুন’-এর উদ্যোগে ‘দ্য গ্রেট ইন্ডিয়ান বিরিয়ানি কুকঅফ’-এ এমনই কাণ্ডকারখানা ঘটল।

গঙ্গাবক্ষে সমস্ত প্রদেশের বিরিয়ানির জমজমাট মহামিলন
  • ১৯ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উত্তর ভারত, দক্ষিণ ভারত, আনারস, চিংড়ি, চিকেন, মটন...সবকিছুকে মিলিয়ে দিল বিরিয়ানি। ‘বর্তমান’ ও ‘ফরচুন’-এর উদ্যোগে ‘দ্য গ্রেট ইন্ডিয়ান বিরিয়ানি কুকঅফ’-এ এমনই কাণ্ডকারখানা ঘটল। শীতের রবিবার দুপুরে গঙ্গাবক্ষের ফ্লোটেলে শুধুই নবাবি সুবাস ছড়াছড়ি। ১৫ জন রাঁধুনি ‘ফরচুন’-এর তেল আর বাসমতী চাল নিয়ে কোমর বেঁধে নেমে পড়েছেন বিরিয়ানি বানাতে। কেউ রেঁধেছেন দক্ষিণ ভারতের বিরিয়ানি, কেউ আবার বিরিয়ানির সঙ্গে ভিন্দালুর সংযোগ করেছেন। আবার অনেকে ওসব ফিউশনে যাননি। ঘরোয়া পদ্ধতিতে, যা বাচ্চারা খায়, এমনই বিরিয়ানি তৈরি করলেন। সব মিলিয়ে সে একেবারে হইহই কাণ্ড, রইরই ব্যাপার।

Advertisement

‘বর্তমান’ আর ‘ফরচুন’ আগেই ‘ইলিশ উত্সব’ করে তাক লাগিয়ে দিয়েছিল। এবার তাদের নবতম সংযোজন বিরিয়ানি কুকঅফ। সল্টলেক থেকে এসেছিলেন ঝুম্পা কর্মকার। তৈরি করছিলেন মাংস দানা পর্দা বিরিয়ানি। বলছিলেন, ‘১২ বছর আগে একটি বইয়ে পড়েছিলাম এই বিরিয়ানির কথা। সেই বিরিয়ানি আজ রান্না করছি।’ পাশের টেবিলের কড়াই খুলতেই সুস্বাদু গন্ধ। হাওড়ার সুতপা দাস আবার আনারসের সঙ্গে বিরিয়ানির মেলবন্ধন ঘটিয়েছেন। বিরিয়ানি চেখে দেখে আপ্লুত বিচারকগণ। ‘অউধ ১৫৯০’-র কর্ণধার শিলাদিত্য চৌধুরী বলছিলেন, ‘মোতি বিরিয়ানি, ভিন্দালু বিরিয়ানি, চিংড়ি বিরিয়ানি...বলে শেষ করা যাবে না। সকাল থেকে যে উত্সাহর সঙ্গে ওঁরা অংশ নিয়েছেন, অসামান্য। ওঁরাই আসল হিরো।’ অভিনেত্রী মানালি মনীষা দে বলছিলেন, ‘অনেক নতুন ধরনের বিরিয়ানি টেস্ট করলাম। সকলেই ভালো।’ ফ্লোটেলের শেফ প্রকাশ তো বলেই দিলেন, ‘চেখে দেখতে গিয়ে ভাবছিলাম, কাউকে যদি আমার টিমে নিয়ে নেওয়া যায়!’

খাওয়া-দাওয়া স্বাদ আরও বাড়িয়ে দিয়েছে রাকেশ মশালা। খাওয়ার পরেও চিন্তা নেই। রয়েছে গ্যাস ও ফাস্ট। এই ১৫ জনের মধ্যে সেরা কে? তার জন্য সহায় ‘বর্তমান’-এর পাতা। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন মৌনীতা চট্টোপাধ্যায়। আড্ডাচ্ছলে গান শোনালেন প্রাঞ্জল বক্সি, সঙ্গ দিলেন বাবুল দত্ত। এসব শুনে যাঁদের জিভে জল আসছে, তাঁরা কিন্তু আমিনিয়া, অউধ ১৫৯০, ব্যাংলাথেরিয়াম, দ্য বিরিয়ানি ক্যান্টিন বা করিমস মেট্রোপলিটনে ঢুঁ মারতে পারেন। কারণ ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কুকঅফ’-এর দৌলতে সেখানে বিরিয়ানির উপর চলছে বিশেষ ছাড়।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ