Bartaman Logo
২৬ আগস্ট, ২০২৬
বর্তমান / বিনোদন

ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধন

সঙ্গীতের একটি ঐতিহাসিক সন্ধ্যার সাক্ষী হয়ে থাকল কলকাতা। ‘গানে ফিউশনে সিজন ৩’ শীর্ষক অনুষ্ঠান নজরুল মঞ্চে মঞ্চস্থ হল। অ্যালগোস ইভেন্টস অ্যান্ড ডেকোর এর ভাবনায়, পরিকল্পনায়, পরিচালনায় এই সিজনে ফিউশন সঙ্গীতে পণ্ডিত শুভেন চট্টোপাধ্যায়ের সঙ্গীত যাত্রার চল্লিশটি গৌরবময় বছর উদযাপন করা হল

ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধন
  • ১০ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সঙ্গীতের একটি ঐতিহাসিক সন্ধ্যার সাক্ষী হয়ে থাকল কলকাতা। ‘গানে ফিউশনে সিজন ৩’ শীর্ষক অনুষ্ঠান নজরুল মঞ্চে মঞ্চস্থ হল। অ্যালগোস ইভেন্টস অ্যান্ড ডেকোর এর ভাবনায়, পরিকল্পনায়, পরিচালনায় এই সিজনে ফিউশন সঙ্গীতে পণ্ডিত শুভেন চট্টোপাধ্যায়ের সঙ্গীত যাত্রার চল্লিশটি গৌরবময় বছর উদযাপন করা হল। রক ফিউশন আদতে ভারতীয় ধ্রুপদী সঙ্গীত এবং রকের সঙ্গে বিশ্ব সঙ্গীতের এক অভূতপূর্ব মিশ্রণের ফসল যা রূপম ইসলাম, নিকিতা গান্ধী, সিধু, জোজো, সুরজিৎ চট্টোপাধ্যায় এবং অমিত দত্তের মতো বিভিন্ন ধারার সেরা সঙ্গীতজ্ঞদের এক মঞ্চে একত্রিত করল। রক মিউজিকের সঙ্গে প্রাচীন রাগগুলিকে একত্রিত করার এই প্রয়াস দর্শক উপভোগ করেছেন। পণ্ডিত শুভেন চট্টোপাধ্যায় বলেন, ‘এই অনন্য থিম, তারকাখচিত পরিবেশনা এবং মনোমুগ্ধকর আয়োজনের মাধ্যমে রক ফিউশন কলকাতায় লাইভ কনসার্টের অভিজ্ঞতা দর্শকদের যে ভালো লাগবে, এ বিষয়ে আমি নিশ্চিত ছিলাম।’ এদিন দুঃস্থ শিশুদের হার্ট সার্জারির জন্য এক লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয় ‘হৃদয়া’-এর হাতে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ