Bartaman Logo
৮ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বালুরঘাটে আন্দোলন সেতুর পাশে জমজমাট আমের বাজার

জমে উঠেছে বালুঘাটের আমের বাজার। মালদহ থেকে ব্যবসায়ীরা বালুরঘাটে এসে পসরা সাজিয়ে আম বিক্রি করেন।

বালুরঘাটে আন্দোলন সেতুর  পাশে জমজমাট আমের বাজার
  • ৫ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, হিলি: জমে উঠেছে বালুঘাটের আমের বাজার। মালদহ থেকে ব্যবসায়ীরা বালুরঘাটে এসে পসরা সাজিয়ে আম বিক্রি করেন। এবারেও আন্দোলন সেতুর পাশে পুরসভার পার্কিং জোনে আমের বাজার বসেছে। প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত আম কিনতে ক্রেতাদের আনাগোনা থাকে। বুধবার আম বাজারে বালুরঘাট শহরের পাশাপাশি সংলগ্ন বিভিন্ন জায়গা থেকে ক্রেতারা আম কিনতে এসেছিলেন। আম বাজারে ক্রেতার আনাগোনায় খুশি আম বিক্রেতারাও। 

Advertisement

কিছুদিন আগে থেকে আমের বাজার শুরু হয়েছে। আম বিক্রেতারা দেড় থেকে দু’মাস ধরে এখানে আম বিক্রি করবেন। তাঁরা ট্রেনে করে আম নিয়ে আসবেন মালদহ থেকে। বুধবার আম কিনতে এসেছিলেন মঙ্গলপুরের বাসিন্দা রীনা দাস। তিনি জানান, এখানে একসঙ্গে বিভিন্ন প্রজাতির আম কেনার সুযোগ থাকে। দামও একটু কম।
বুধবার সেখানে লক্ষ্মণভোগ ২০  টাকা, ল্যাংড়া ২৫ টাকা, হিমসাগর ৩০ থেকে ৩৫ টাকা কিলো দরে বিক্রি হয়েছে। এই আম শেষ হলে বাজারে আসবে আম্রপালি, মল্লিকা ও ফজলি। সবশেষে আসবে চৌসা  ও বৃন্দাবনী আম। 
পাঁচ বছর ধরে আমের মরশুমে বালুরঘাটের বাজারে আম বিক্রি করতে আসেন মালদহের সুশান্ত মণ্ডল। তিনি জানালেন, বালুরঘাটের মানুষ মালদহের আম বেশ পছন্দ করেন। তাঁর দাবি, অন্য বাজারের তুলনায় আমরা এখানে কম দামে আম বিক্রি করি। এত দূর থেকে এসে খরচ বাদ দিয়ে দিনের শেষে কেমন লাভ থাকে? আম বিক্রেতা সত্যেন মণ্ডল, বিজয় মণ্ডলরা বলছেন, অল্প হলেও কিছু লাভ থাকে।  নিজস্ব চিত্র

সম্পর্কিত সংবাদ