Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

শিক্ষকের আপস বদলিতে গুচ্ছ বাধা দূর হল অবশেষে

উৎসশ্রী পোর্টালের মাধ্যমে শিক্ষকদের মিউচুয়াল ট্রান্সফার বা আপস বদলির প্রক্রিয়ায় বেশকিছু সুবিধা যুক্ত করল শিক্ষাদপ্তর।

শিক্ষকের আপস বদলিতে গুচ্ছ বাধা দূর হল অবশেষে
  • ২০ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উৎসশ্রী পোর্টালের মাধ্যমে শিক্ষকদের মিউচুয়াল ট্রান্সফার বা আপস বদলির প্রক্রিয়ায় বেশকিছু সুবিধা যুক্ত করল শিক্ষাদপ্তর। এই ধরনের বদলি হয় দু’জন শিক্ষক বা শিক্ষিকার মধ্যে। একজন বদলিতে সম্মত না-হলে দু’জনের প্রোফাইলই লক হয়ে যেত। সেটা খুলতে কালঘাম ছুটত শিক্ষকদের। তবে, এবার কেউ বদলিতে সম্মত না-হলে সেই আবেদন বাতিল হয়ে গিয়ে নতুন করে আবেদন করা যাবে। পোর্টালের নয়া ফিচারে ডিপিএসসি চেয়ারম্যান এবং ডিআইদের সেই প্রোফাইল আনলক করার সুযোগ দেওয়া হয়েছে। যুগ্মভাবে আবেদন জমা দেওয়া হলেও জেলার মধ্যে বদলির ক্ষেত্রে ডিপিএসসি, জেলার বাইরে বদলির ক্ষেত্রে প্রাথমিক শিক্ষা পর্ষদ (মাধ্যমিকের ক্ষেত্রে এসএসসি) সেই প্রোফাইল খুলতে পারবে। বদলির অর্ডার হয়ে যাওয়ার পরেও তা কার্যকর না-হওয়ায় ফাঁকা পড়ে থাকা শিক্ষক পদ আনব্লক করতে পারবে মধ্যশিক্ষা পর্ষদ। ইতিমধ্যেই জেনারেল ট্রান্সফারের জন্য আবেদন করে থাকলে, সেটি ক্যানসেল করে নতুনভাবে মিউচুয়াল ট্রান্সফারে আবেদন করতে পারবেন শিক্ষকরা। আগে এই সুবিধাগুলি না-থাকায় ব্যাপক সমস্যায় পড়তে হচ্ছিল শিক্ষকদের। শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন, আমাদের দাবি মেনেই পরিবর্তন করা হয়েছে। এবার প্রক্রিয়া শুরু করতে হবে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ