সংবাদদাতা, কাঁকসা: ট্রাকে পিষ্ট হয়ে এক যুবকের মৃত্যু। আর সেই ঘটনাকে কেন্দ্র করে রক্ষণেত্রের চেহারা নিল পশ্চিম বর্ধমানের কাঁকসার সিলামপুরে। ভাঙচুর করা হয় ট্রাক, ডাম্পার-সহ পুলিসের গাড়িতে। পুলিসের সঙ্গে ধস্তাধস্তিও হয় এলাকাবাসীর। পরিস্থিতি সামলাতে বিশাল পুলিস বাহিনী গেলে তাদেরকে লক্ষ্য করে ইট, পাথর ছোড়েন এলাকার বাসিন্দারা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তা বেহাল। অথচ প্রতিদিন এই রাস্তা দিয়ে প্রচুর ওভারলোডেড বালির ট্রাক চলে। দুর্ঘটনা নিত্যদিন ঘটেই থাকে। প্রতিবাদ করলে হুমকি দেওয়া হয়।



