Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

টানা পাওয়ার ব্লকে শিয়ালদহ বিভাগে একগুচ্ছ ট্রেন বাতিল

সপ্তাহ শেষে শিয়ালদহ ডিভিশনের যাত্রীদের জন্য অপেক্ষা করছে দুর্ভোগ। আজ শনিবার ও আগামীকাল রবিবার মিলিয়ে এই শাখায় ১৫টি লোকাল ট্রেন বাতিল থাকবে।

টানা পাওয়ার ব্লকে শিয়ালদহ  বিভাগে একগুচ্ছ ট্রেন বাতিল
  • ২৪ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সপ্তাহ শেষে শিয়ালদহ ডিভিশনের যাত্রীদের জন্য অপেক্ষা করছে দুর্ভোগ। আজ শনিবার ও আগামীকাল রবিবার মিলিয়ে এই শাখায় ১৫টি লোকাল ট্রেন বাতিল থাকবে। কাঁকুড়গাছি থেকে বালিগঞ্জ স্টেশনের মধ্যে বহু পুরানো রেল ব্রিজের সংস্কার যজ্ঞ শুরু হবে। এই কাজের জন্য আজ শনিবার রাত ১০টা থেকে পরদিন অর্থাৎ রবিবার রাত ৯টা পর্যন্ত সংশ্লিষ্ট অংশের লাইনে বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকবে। টানা ২৩ ঘণ্টার এই পাওয়ার ব্লকের ফলে ট্রেন চলাচল বিঘ্নিত হবে। ওই সূত্রে এই রুটে আপ ও ডাউন কর্ড লাইনে যাত্রীদের সমস্যা হতে পারে।

Advertisement

রেল কর্তাদের পরামর্শ, এই ২৩ ঘণ্টার মধ্যে শিয়ালদহ নর্থ থেকে শিয়ালদহে সাউথমুখী যাত্রীরা শিয়ালদহ স্টেশনে নেমে ট্রেন বদল করুন। আগামীকাল বাতিল ট্রেনগুলির নম্বর হল বজবজ-নৈহাটি ৩১০৫৩ আপ, নৈহাটি-শিয়ালদহ ৩১৪২২ ডাউন, ৩১৪৪২ ডাউন, ৩১৪৪৬ ডাউন, ৩১৪৩১ আপ। মধ্যমগ্রাম-মাঝেরহাট ৩০৩৫৮ ডাউন, ৩০৩৫৭ আপ। ক্যানিং-বারাসত ৩৩০৬১ আপ। নৈহাটি-মাঝরহাট ৩০১৫২ ডাউন, ৩০১৫৪ ডাউন, ৩০১২৩ আপ। মাঝেরহাট-রানাঘাট ৩০১৩৫ আপ। বজবজ-শিয়ালদহ ৩৪১৫৭ আপ, ৩৪১১৭ আপ। মাঝেরহাট-হাসনাবাদ ৩০৩২১ আপ। এর পাশাপাশি ডজন খানেক লোকাল ট্রেন সম্পূর্ণ যাত্রাপথে চলাচল করবে না।

Advertisement
সম্পর্কিত সংবাদ