Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

দখলদারির বিবাদে বন্ধ হওয়ার মুখে কেশব সেন স্ট্রিটের ৯৪ বর্ষের পুজো

ফের শহরে একটি পুজোর দখলদারির জেরে এবছরের সেই পুজো বন্ধ হওয়ার জোগাড়। রীতিমতো সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে তা পোস্ট করেছে সংশ্লিষ্ট পুজো কমিটি।

দখলদারির বিবাদে বন্ধ হওয়ার মুখে কেশব সেন স্ট্রিটের ৯৪ বর্ষের পুজো
  • ৩১ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফের শহরে একটি পুজোর দখলদারির জেরে এবছরের সেই পুজো বন্ধ হওয়ার জোগাড়। রীতিমতো সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে তা পোস্ট করেছে সংশ্লিষ্ট পুজো কমিটি। উত্তর কলকাতার কেশবচন্দ্র সেন স্ট্রিটের ইয়ং মেন্স স্পোটিং অ্যাসোসিয়েশনের এবারের ৯৪তম বর্ষের দুর্গাপুজো নিয়ে চলছে চূড়ান্ত ডামাডোল। যে পুজো কমিটি গত কয়েকবছর দায়িত্ব সামলেছে, তাঁদেরই সরে যেতে ‘চাপ’ তৈরি করা হয়। যদিও, প্রথম দিকে তাঁরা সেই চাপ এড়িয়ে চললেও শেষে তাঁদের হুমকির দেওয়া হয় বলে অভিযোগ। যার জেরে পুজো বন্ধ রাখার বিজ্ঞাপন দিয়ে পুজো থেকে সরে আসেন তাঁরা। কমিটির প্রাক্তন সদস্যদের কথায়, বরাবরের মতো এবারও স্থানীয় বিধায়ককেই পুজোর প্রধান পৃষ্ঠপোষক করা হয়েছিল। এছাড়া একাধিক বিজেপির নেতাকে পুজো কমিটিতে রাখা হয়েছিল। তাঁদের নাম দিয়ে চলতি বছরের পুজোর ব্যানারও লাগানো হয়। কিন্তু, বিজেপির কতিপয় ‘কুচো’ নেতা পুজো কমিটিতে ঢুকতে চাপ সৃষ্টি করতে থাকেন। স্থানীয় এক প্রবীণ বাসিন্দা বলেন, যাঁরা নতুন নতুন বিজেপি হয়েছেন, তাঁরাই পুজো বন্ধ করে দিতে চাইছেন। পোস্টারে ওঁদের নাম রাখতে হবে। ওঁদের আমরা রাখতে চাইনি। ঝামেলার পর পুলিশে গিয়েও লাভ হয়নি। তাই, বাধ্য হয়ে পুজো বন্ধের কথা ঘোষণা করা হয়। অমনি মারাত্মক হুমকি আসতে থাকে। তাই যাঁরা এতদিন পুজো সামলাচ্ছিলেন, তাঁরা সরে গিয়ে বিজেপির ছেলেগুলির হাতে দায়িত্ব ছেড়ে দিয়েছেন। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ