Bartaman Logo
১০ জুন, ২০২৬

উত্তরপ্রদেশের বুলন্দশহরে পথ দুর্ঘটনায় মৃত ৯ পুণ্যার্থী, জখম ৪০

ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল ৯ জনের। জখম কমপক্ষে ৪০।

উত্তরপ্রদেশের বুলন্দশহরে পথ দুর্ঘটনায় মৃত ৯ পুণ্যার্থী, জখম ৪০
  • ২৫ আগস্ট, ২০২৫ ১৬:০৮
Prefer us on Google

লখনউ, ২৫ আগস্ট: ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল ৯ জনের। জখম কমপক্ষে ৪০। রবিবার গভীর রাতে উত্তরপ্রদেশের বুলন্দশহরে একটি ট্রাক, পুণ্যার্থী বোঝাই ট্রাক্টর ট্রলিকে পিষে দেয়। ওই ট্রাক্টর ট্রলিতেই ছিলেন ৬০-৬১ জন পুণ্যার্থী। দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় ৯জনের। জখমদের উদ্ধার করে ভর্তি করা হয় হাসপাতালে। যাদের মধ্যে ১০ জনের জখম গুরুতর। তাদের আলিগড়ে স্থানান্তর করা হয়েছে। গতকাল, রবিবার গভীর রাতে বুলন্দশহর ও আলিগড় সীমানার কাছে আর্নিয়া বাইপাসের উপর ঘটেছে দুর্ঘটনাটি।

Advertisement

পুলিস সূত্রে জানা গিয়েছে, ট্রাকটি পিছন দিক থেকে ধাক্কা মারে পুণ্যার্থী বোঝাই ট্রাক্টর ট্রলিতে। যার ফলে সেটি পাল্টি খেয়ে যায়। পুণ্যার্থীরা ওই ট্রাক্টর ট্রলিতে করে উত্তরপ্রদেশের কাশগঞ্জ থেকে রাজস্থানে যাচ্ছিল। ঘাতট ট্রাকটিকে আটক করেছে পুলিস। গোটা ঘটনায় শোকপ্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তদন্তের নির্দেশের পাশাপাশি তিনি, মৃতদের পরিবারের সদস্যদের ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণাও করেছেন। জখমদের জন্য ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন যোগী আদিত্যনাথ। 

Advertisement
সম্পর্কিত সংবাদ