Bartaman Logo
১২ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

পকসো মামলায় বেকসুর খালাস ৯

সাক্ষ্য‑প্রমাণের অভাবে কলকাতার বেনিয়াপুকুর থানা এলাকায় এক পকসো মামলা থেকে বেকসুর খালাস পেলেন নয় অভিযুক্ত যুবক।

পকসো মামলায় বেকসুর খালাস ৯
  • ১৭ জুন, ২০২৫ ১৫:০৬
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সাক্ষ্য‑প্রমাণের অভাবে কলকাতার বেনিয়াপুকুর থানা এলাকায় এক পকসো মামলা থেকে বেকসুর খালাস পেলেন নয় অভিযুক্ত যুবক। সোমবার শিয়ালদহের বিশেষ পকসো আদালত ওই আদেশ দেয়। আদালতের মন্তব্য, অভিযুক্তদের বিরুদ্ধে আনা অভিযোগ কোনওভাবে প্রমাণিত না হওয়ায় তাঁদের মামলা থেকে খালাস দেওয়া হল। মুক্তিপ্রাপ্ত যুবকদের তরফে আইনজীবী সপ্তর্ষি ঘোষ বলেন, ‘আমাদের মক্কেলদের বিরুদ্ধে আনা অভিযোগ ছিল সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আদালতের রায়ে তা প্রমাণ হয়ে গেল। ন্যায় বিচার মেলায় ভালো লাগছে।’ মামলার বিশেষ সরকারি কৌঁসুলি উত্তম ঘোষ বলেন, ‘রায়ের কপি হাতে পায়নি। তাই এনিয়ে কোনও মন্তব্য করব না।’

Advertisement

কি ছিল মামলায় অভিযোগ? আদালত সূত্রে জানা গিয়েছে, ২০২২ সালে বেনিয়াপুকুর থানা এলাকায় একটি বাড়ির সামনে মোটর সাইকেল রাখা নিয়ে বিবাদ বাধে। অভিযোগ, সংশ্লিষ্ট বাড়ির এক তরুণী বিষয়টি নিয়ে প্রতিবাদ করলে তাঁকে মারধর ও জামা‑কাপড় ছিড়ে দেওয়া হয়। আরও অভিযোগ ছিল, অভিযুক্তরা বাড়ি ঢুকে তরুণীর নাবালিকা বোনের যৌন হয়রানি করে। কিন্তু সরকার পক্ষের এই সব অভিযোগ মামলার বিচারে কোনওভাবেই প্রমাণ হয়নি। আর সেই কারণেই ৯ অভিযুক্তকেই বিচারক মামলা থেকে রেহাই দেন বলে জানান কৌঁসুলিদের একাংশ। এমনকী আদালত সূত্রের খবর, মামলায় সাক্ষীদের বয়ানেও ছিল নানা অসঙ্গতি।                                                 

Advertisement
সম্পর্কিত সংবাদ