Bartaman Logo
১০ জুন, ২০২৬

দিল্লিতে পুরনো দেওয়াল ভেঙে মৃত ২ শিশু সহ ৮

নয়াদিল্লির জায়েতপুরে ঝুপড়ির উপর দেওয়াল ভেঙে পড়ে আটজনের মৃত্যু হয়েছে।

দিল্লিতে পুরনো দেওয়াল ভেঙে মৃত ২ শিশু সহ ৮
  • ১০ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: নয়াদিল্লির জায়েতপুরে ঝুপড়ির উপর দেওয়াল ভেঙে পড়ে আটজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে দু’জন শিশু। শনিবার সকালে হরিনগরের মোহন বাবা মন্দিরের কাছে এই ঘটনা ঘটে। খবর পেয়েই এলাকায় দমকলের তিনটি ইঞ্জিন পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। দমকল জানিয়েছে, দেওয়াল এমনিতেই পুরনো ছিল। সারারাতের টানা বৃষ্টিতে এদিন সকাল ৯টা ১৬ নাগাদ হঠাৎই সেটি ভেঙে পড়ে। গত কয়েকদিন ধরে রাজধানীজুড়ে নানা জায়গায় ভারী বৃষ্টি হচ্ছে। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর আগামী কয়েকদিনের জন্য লাল সতর্কতা জারি করেছে। 

Advertisement

পুলিস জানিয়েছে, মৃতরা সকলেই ভাঙাচোরা জিনিস সংগ্রহের কাজ করতেন। মোহনবাবা মন্দিরের পাশেই সকলে ঝুপড়ি বানিয়ে থাকতেন। শনিবার সকালের দুর্ঘটনায় ঝুপড়ির সকলেই প্রাণ হারান। পুলিস আধিকারিক ঐশ্বর্য শর্মা বলেন, মন্দির সংলগ্ন ওই দেওয়াল বেশ পুরনো। যাতে আর কোনও দুর্ঘটনা না ঘটে, সেজন্য সব ঝুপড়িবাসীকেই এলাকা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।  

Advertisement
সম্পর্কিত সংবাদ