Bartaman Logo
১০ জুন, ২০২৬

অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে মন্দিরের দেওয়াল ভেঙে মৃত ৮, জখম বহু

চলছিল চন্দনোৎসবের অনুষ্ঠান। উপস্থিত প্রচুর পুণ্যার্থী। সেই সময়েই ঘটে গেলে বিপত্তি।

অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে মন্দিরের দেওয়াল ভেঙে মৃত ৮, জখম বহু
  • ৩০ এপ্রিল, ২০২৫ ১৩:০৪
Prefer us on Google

অমরাবতী, ৩০ এপ্রিল: চলছিল চন্দনোৎসবের অনুষ্ঠান। উপস্থিত প্রচুর পুণ্যার্থী। সেই সময়েই ঘটে গেলে বিপত্তি। মন্দিরের দেওয়াল ভেঙে মৃত্যু হল আটজনের। জখম বহু। আজ, বুধবার কাকভোরে দুর্ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে শিমহাচলম মন্দিরে। পুলিস সূত্রে খবর, গতকাল, মঙ্গলবার রাত থেকেই ওই মন্দিরে চন্দনোৎসবের অনুষ্ঠান চলছিল। তা দেখতেই ভিড় করেছিলেন প্রচুর পুণ্যার্থী। সেই সময়ে আচমকাই মন্দিরের প্রায় ২০ ফুট উঁচু একটি দেওয়াল ভেঙে পড়ে। সেই ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে যান পুণ্যার্থীরা।

Advertisement

খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় এনডিআরএফ ও এসডিআরএফ, পুলিস। তড়িঘড়ি পুণ্যার্থীদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু আটজন পুণ্যার্থীর মৃত্যু হয় চিকিৎসা চলাকালীনই।  নিহতদের মধ্যে পাঁচ জন পুরুষ এবং তিন জন মহিলা রয়েছেন। সূত্রের খবর, ভেঙে পড়া দেওয়ালটি নবনির্মিত ছিল। নির্মাণ কাজে কোনও গাফিলতি রয়েছে কিনা খতিয়ে দেখছে পুলিস। আর এই ঘটনার খবর পেয়েই শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মৃতদের পরিবারের সদস্যদের ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ও জখমদের ৫০ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা করেছেন তিনি। পুলিস সূত্রে খবর, ভেঙে পড়া দেওয়ালটি মন্দিরের ৩০০ টাকার টিকিট কাউন্টারের কাছে মাত্র ২০ দিন আগেই তৈরি করা হয়েছে। এই দুর্ঘটনার খবরে শোকপ্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুও। আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন তিনিও। 

Advertisement
সম্পর্কিত সংবাদ