Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

পরপর ৮ ছক্কা, রেকর্ড আকাশের

পরপর আটটি বলে ছক্কা হাঁকিয়ে রনজি ট্রফিতে রেকর্ড গড়লেন মেঘালয়ের ক্রিকেটার আকাশ কুমার চৌধুরি।

পরপর ৮ ছক্কা, রেকর্ড আকাশের
  • ১০ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সুরাত: পরপর আটটি বলে ছক্কা হাঁকিয়ে রনজি ট্রফিতে রেকর্ড গড়লেন মেঘালয়ের ক্রিকেটার আকাশ কুমার চৌধুরি। পাশাপাশি প্রথম শ্রেণির ক্রিকেটে দ্রুততম অর্ধশতরানের নজিরও গড়লেন তিনি। হাফ-সেঞ্চুরি করতে আকাশ নিয়েছেন মাত্র ১১ বল। সেই সঙ্গে বিশ্বের তৃতীয় ক্রিকেটার হিসেবে প্রথম শ্রেণির ম্যাচে ছয় বলে ছ’টি ছক্কার কীর্তি এখন তাঁরই দখলে। এর আগে ছয় বলে ছক্কা হাঁকানোর রেকর্ড ছিল স্যার গারফিল্ড সোবার্স ও রবি শাস্ত্রীর দখলে। উল্লেখ্য, আন্তর্জাতিক ক্রিকেটে এর আগে ছয় বলে ছয় ছক্কার কৃতিত্ব রয়েছে হার্শেল গিবস, যুবরাজ সিং, কিয়েরন পোলার্ড, জসকরন মালহোত্রার।

Advertisement

সুরাতে অরুণাচল প্রদেশের বিরুদ্ধে আট নম্বরে নেমে বিধ্বংসী ইনিংস আকাশের। লিমার একটি ওভারে সব বলেই ছক্কা মারেন তিনি। পরের ওভারে দু’টি বলেও মারেন ছক্কা। ফলে অর্ধশতরান পূরণ করেন মাত্র ১১ বলে। প্রথম ইনিংসে ৬ উইকেটে ৬২৮ রান তুলে ডিক্লেয়ার করে মেঘালয়। দ্বিশতরান অর্পিত ভাটেওয়াডার (২০৪)। শতরান পান কিষান লিংডো (১১৯) ও রাহুল দালাল (১৮৮)।

Advertisement
সম্পর্কিত সংবাদ