Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

‘মোস্ট ওয়ান্টেড’ খালিস্তানি জঙ্গি সহ ধৃত ৮

জাতীয় তদন্তকারী সংস্থা বা এনআইএয়ের তালিকায় থাকা ‘মোস্ট ওয়ান্টেড’ সন্ত্রাসবাদী ধরা পড়ল মার্কিন মুলুকে। ধৃত খালিস্তানি জঙ্গির নাম পবিত্তর সিং বাটলা।

‘মোস্ট ওয়ান্টেড’ খালিস্তানি জঙ্গি সহ ধৃত ৮
  • ১৪ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

ওয়াশিংটন: জাতীয় তদন্তকারী সংস্থা বা এনআইএয়ের তালিকায় থাকা ‘মোস্ট ওয়ান্টেড’ সন্ত্রাসবাদী ধরা পড়ল মার্কিন মুলুকে। ধৃত খালিস্তানি জঙ্গির নাম পবিত্তর সিং বাটলা। তার সঙ্গে আরও সাতজনকে গ্রেপ্তার করেছে এফবিআই। গত শুক্রবার জোয়াকুইন কাউন্টিতে মোট পাঁচটি স্থানে তল্লাশি চালিয়ে তাদের পাকড়াও করা হয়। ধৃতদের নাম দিলপ্রীত সিং, অর্শপ্রীত সিং, অমৃতপাল সিং, বিশাল, মনপ্রীত রন্ধওয়া, সরবজিৎ সিং, গুরতাজ সিং এবং বিশাল। বাটলাদের বিরুদ্ধে আমেরিকায় অপহরণ করে নির্যাতন, প্রাণনাশের হুমকি সহ একাধিক অভিযোগ রয়েছে। দীর্ঘদিন এনআইএ-র মোস্ট ওয়ান্টেড লিস্টে রয়েছে পবিত্তর সিং বাটলা। তার বিরুদ্ধে বব্বর খালসার হয়ে সন্ত্রাস ছড়ানোর অভিযোগ রয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ