Bartaman Logo
৯ জুন, ২০২৬

তামিলনাড়ুতে এসআইআরে বাদ ৭৪ লক্ষ

একধাক্কায় ৭৪ লক্ষ ৭ হাজার ভোটার কমল তামিলনাড়ুতে। সৌজন্যে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন (এসআইআর)। একসঙ্গে এত বিপুল সংখ্যক ভোটার বাদ পড়ার ঘটনা এই প্রথম।

তামিলনাড়ুতে এসআইআরে বাদ ৭৪ লক্ষ
  • ২৪ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

চেন্নাই: একধাক্কায় ৭৪ লক্ষ ৭ হাজার ভোটার কমল তামিলনাড়ুতে। সৌজন্যে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন (এসআইআর)। একসঙ্গে এত বিপুল সংখ্যক ভোটার বাদ পড়ার ঘটনা এই প্রথম। সোমবার প্রকাশিত হয়েছে দ্রাবিড়ভূমের চূড়ান্ত ভোটার তালিকা। তামিলনাড়ুর মুখ্য নির্বাচনি আধিকারিক অর্চনা পট্টনায়েক জানিয়েছেন, এসআইআর শুরুর আগে রাজ্যে ভোটার ছিল ৬ কোটি ৪১ লক্ষ। চূড়ান্ত তালিকায় নাম রয়েছে ৫ কোটি ৬৭ লক্ষ ভোটারের। তবে রাজ্যের জন্য সুখবরও শুনিয়েছেন তিনি। সারা দেশে যেখানে নবীন প্রজন্মের মধ্যে ভোটদানে অনীহা লক্ষ্য করা গিয়েছে, সেখানে তামিলনাড়ুতে ১৮ থেকে ১৯ বছর বয়সি ৭ লক্ষ ৪০ হাজার জন নতুন ভোটারের নাম উঠেছে তালিকায়।

Advertisement

এসআইআরের দ্বিতীয় পর্বের জন্য বেছে নেওয়া হয়েছিল ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে। তারপর থেকেই শুরু হয়েছে নানা বিতর্ক। পরিস্থিতি সবচেয়ে ঘোরালো হয়ে উঠেছে বিরোধীশাসিত পশ্চিমবঙ্গ এবং তামিলনাড়ুতে। দুই রাজ্যের এসআইআর বিতর্ক গড়িয়েছে সুপ্রিম কোর্টে। ২৭ অক্টোবর নির্বাচন কমিশনের এসআইআর সংক্রান্ত বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় এম কে স্ট্যালিন সরকার। এদিন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর অবশ্য তামিলনাড়ুর শাসকদল ডিএমকে কোনো মন্তব্য করেনি। তামিলনাড়ুর মুখ্য নির্বাচনি আধিকারিক অবশ্য বলেছেন, ‘খসড়া ভোটার তালিকা নিয়ে দাবি এবং আপত্তি খতিয়ে দেখে গত ১৯ ডিসেম্বর থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত ২৭ লক্ষ ৫৩ হাজার নাম যুক্ত করা হয়েছে। আর ৪ লক্ষ ২৩ হাজার অযোগ্য ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।’ পরবর্তীতে নাম সংযোজনের জন্য ফর্ম-৬, সংশোধনের জন্য ফর্ম-৮ এবং বাদ দেওয়ার জন্য ফর্ম-৭ জমা দিতে হবে অনলাইন বা অফলাইনে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ