Bartaman Logo
১০ জুন, ২০২৬

অসমে ৭ বছরের নাবালিকাকে গণধর্ষণ করে খুন, গ্রেপ্তার ২

অসমের তিনসুকিয়া জেলায় সাত বছরের এক নাবালিকাকে গণধর্ষণ করে খুনের অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। সোমবার পুলিস জানিয়েছে, গত ২৮ মে এই ঘটনাটি ঘটে।

অসমে ৭ বছরের নাবালিকাকে গণধর্ষণ করে খুন, গ্রেপ্তার ২
  • ৩ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

বিশেষ সংবাদদাতা, গুয়াহাটি: অসমের তিনসুকিয়া জেলায় সাত বছরের এক নাবালিকাকে গণধর্ষণ করে খুনের অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। সোমবার পুলিস জানিয়েছে, গত ২৮ মে এই ঘটনাটি ঘটে। শনিবার ও রবিবার রাজা কর্মকার ও শ্যাম মুরারি নামে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। গত বুধবার বিকেলে নির্যাতিতা মেয়েটি নিজের বাড়িতেই ঘুমিয়েছিল। অভিযুক্তরা মেয়েটিকে জোর করে জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণের পর খুন করে তার দেহ একটি ড্রেনে ফেলে পালিয়ে যায়। পুলিস জানিয়েছে, নির্যাতিতার পরিবারের সদস্যরা বোরদুবি থানায় এনিয়ে অভিযোগ দায়ের করেন। পুলিস বিএনএসের সংশ্লিষ্ট ধারায় নাবালিকাকে ধর্ষণ ও খুন এবং পকসো আইনে মামলা দায়ের করেছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ