চণ্ডীগড়: পাঞ্জাবে ভয়াবহ পথ দুর্ঘটনা। এলপিজি ট্যাঙ্কারের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষ। তার জেরে বিস্ফোরণ। ঘটনাস্থলেই ঝলসে মৃত্যু হল সাতজনের। শনিবার রাতে হোসিয়ারপুর-জলন্ধর সড়কে মান্ডিয়ালা আড্ডার এই দুর্ঘটনায় জখম ১৫ জন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। পুলিস জানিয়েছে, এলপিজি ট্যাঙ্কারটি রামনগর দেহা লিঙ্ক রোডে ধরার সময় বাঁক নিতে গিয়েই বিপত্তি ঘটে। একটি পিকআপ ভ্যানকে ধাক্কা মারে সেটি। সঙ্গে সঙ্গে ঘটে তীব্র বিস্ফোরণ। মুহূর্তের মধ্যে গোটা এলাকা আগুনের গ্রাসে চলে যায়। ঘটনাস্থলেই ট্যাঙ্কারের চালক সুখজিৎ সিং সহ সাতজনের মৃত্যু হয়।



