Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

শান্তিপুরজুড়ে বসছে ৫৬টি সিসি ক্যামেরা

পরপর চুরি, ছিনতাই ও অপরাধমূলক ঘটনা ঘটেছে শান্তিপুরে। তাই পুরসভা শহরের নিরাপত্তা জোরদার করতে উদ্যোগী হয়েছে।

শান্তিপুরজুড়ে বসছে ৫৬টি সিসি ক্যামেরা
  • ১৫ নভেম্বর, ২০২৫ ১৬:১১
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, রানাঘাট: পরপর চুরি, ছিনতাই ও অপরাধমূলক ঘটনা ঘটেছে শান্তিপুরে। তাই পুরসভা শহরের নিরাপত্তা জোরদার করতে উদ্যোগী হয়েছে। শান্তিপুরে যে সমস্ত এলাকায় সিসি ক্যামেরার নজরদারি নেই, সেখানে ওই ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নিয়েছে তারা। এজন্য পুরসভার নিজস্ব তহবিল থেকে প্রায় সাতলক্ষ টাকা খরচ করা হচ্ছে।

Advertisement

শান্তিপুর পুরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ বলেন, বেশকিছু সিসি ক্যামেরা বহুদিন ধরে বিকল থাকায় নজরদারিতে সমস্যা হচ্ছিল। শহরের মানুষের নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে আমরা নতুন করে সিসি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নিয়েছি। বরাদ্দ টাকায় ইতিমধ্যেই বেশকিছু জায়গায় তা বসানো হয়েছে। বাকি জায়গাতেও খুব তাড়াতাড়ি সিসি ক্যামেরা বসানো হবে।
এতদিন শান্তিপুরের ২৪টি ওয়ার্ডজুড়ে ৬৮টি সিসি ক্যামেরা ছিল। তবে তার মধ্যে বেশকিছু ক্যামেরা অনেকদিন ধরে বিকল থাকায় শহরের বিভিন্ন জনবহুল এলাকায় নজরদারিতে সমস্যা দেখা দেয়। সেই সুযোগেই গতবছর শহরে একাধিক চুরি ও দুঃসাহসিক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বেশিরভাগ ক্ষেত্রে পুলিশ অপরাধীদের গ্রেফতার করতে সক্ষম হয়েছে। তবে কিছু ক্ষেত্রে সিসি ক্যামেরার ফুটেজ না থাকায় তদন্ত প্রক্রিয়া জটিল হয়ে ওঠে। বিষয়টি মাথায় রেখে পুরসভা শহরের ৩০টি জায়গায় সিসি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া, ২৬টি জায়গায় বিকল সিসি ক্যামেরা পাল্টে ফেলা হবে। অর্থাৎ, চলতি মাসের মধ্যেই শান্তিপুর শহরে ৫৬টি সিসি ক্যামেরা বসানো হচ্ছে। এই কাজ শেষ হলে শান্তিপুরে সিসি ক্যামেরার সংখ্যা দাঁড়াবে ৯২।
পুরসভা জানিয়েছে, এই কাজ সম্পন্ন হলে শহরের প্রতিটি প্রধান রাস্তা, মোড় ও অপরাধপ্রবণ এলাকা পুরসভার কন্ট্রোল রুম থেকে পর্যবেক্ষণে রাখা সম্ভব হবে। ফলে অপরাধ ঘটলে পুলিশের তদন্তে অনেকটাই সুবিধা হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ