Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

পাঁচমাসেই আলিপুরদুয়ারে ম্যালেরিয়ায় আক্রান্ত ৫৫, বাড়ি বাড়ি গিয়ে বিশেষ কেমিক্যালে ধোয়া হবে মশারি

এবছর জেলায় এখনও পর্যন্ত ৫৫জন ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছেন।

পাঁচমাসেই আলিপুরদুয়ারে ম্যালেরিয়ায় আক্রান্ত ৫৫, বাড়ি বাড়ি গিয়ে বিশেষ কেমিক্যালে ধোয়া হবে মশারি
  • ২২ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, আলিপুরদুয়ার: আলিপুরদুয়ারে ক্রমেই উদ্বেগ বাড়াচ্ছে ম্যালেরিয়া। এবছর জেলায় এখনও পর্যন্ত ৫৫জন ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছেন। অন্যদিকে, জেলায় ম্যালেরিয়া প্রতিরোধে মশা মারতে বাড়ি বাড়ি গিয়ে বিশেষ কেমিক্যাল মিশ্রিত জলে বাসিন্দাদের মশারি পরিস্কারের অভিযান শুরু করছে স্বাস্থ্যদপ্তর। আশা কর্মীরা ম্যালেরিয়াপ্রবণ এলাকাগুলিতে গিয়ে এই কেমিক্যাল মিশ্রিত জলে বাসিন্দাদের মশারি ধুয়ে দেবেন।  

Advertisement

জেলা স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, আগামী দু’সপ্তাহের মধ্যেই স্বাস্থ্যদপ্তরের এই অভিযান শুরু হচ্ছে। রাজ্যের নির্দেশেই দপ্তরের মশারি পরিস্কারের অভিযান শুরু হচ্ছে। সেজন্য মশা মারার ওই বিশেষ কেমিক্যাল কিনতে রাজ্য থেকে টাকা দেওয়া হয়েছে আলিপুরদুয়ার জেলাকে। মশা নিধনে জেলা স্বাস্থ্যদপ্তর বিশেষ কেমিক্যাল কিনেছে। তবে এই অভিযান শুরুর আগে সংশ্লিষ্ট দপ্তর আশা কর্মীদের মশারি ধোওয়ার বিশেষ প্রশিক্ষণও দেবে। 
জেলার উপ মুখ্য স্বাস্থ্যআধিকারিক সুপ্রিয় চৌধুরী বলেন, জেলায় এবছর চলতি মাসের ২০তারিখ পর্যন্ত ৫৫জন ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছেন। ম্যালেরিয়া প্রতিরোধে মশা মারতে রাজ্যের নির্দেশে ম্যালেরিয়া প্রবণ এলাকার বাসিন্দাদের মশারি বিশেষ কেমিক্যাল মিশ্রিত জলে ধুয়ে দেওয়া হবে। আগামী দুই সপ্তাহের মধ্যে এই অভিযান শুরু হবে। তার আগে আশা কর্মীদের মশারি পরিস্কারের প্রশিক্ষণ দেওয়া হবে।  
দপ্তর জানিয়েছে, গত বছর জেলায় ছ’টি ব্লকে ম্যালেরিয়ায় আক্রান্তের সংখ্যা ছিল ৭৪৪জন। আশা কর্মীরা কোনও চৌবাচ্চায় অথবা কোন কন্টেনারে বাসিন্দাদের মশারি কেমিক্যাল মিশ্রিত জলে চুবিয়ে শুকোতে দেবেন। এই কাজের জন্য আশা কর্মীদের ইন্টেনসিভও দেওয়া হবে। দপ্তর জানিয়েছে, কেমিক্যাল মিশ্রিত এই মশারিতে মশা বসতে পারবে না। বসলেও সঙ্গে সঙ্গে মশা মারা যাবে। 
জেলা স্বাস্থ্যদপ্তর সূত্রে জানা গিয়েছে, এবছর ৫৫জন ম্যালেরিয়া আক্রান্তের মধ্যে জেলার ছয়টি ব্লকের মধ্যে সবচেয়ে বেশী আক্রান্তের সংখ্যা কুমারগ্রাম ব্লকে ২৭জন। রায়ডাক ও খোঁয়ারডাঙা সহ কুমারগ্রামের ছ’টি পঞ্চায়েত এলাকায় ম্যালেরিয়ার আধিক্য বেশী। তারপরই রয়েছে আলিপুরদুয়ার-১ ও ২ নম্বর ব্লক। এই দুটি ব্লকে ১১-১২ জন করে ম্যালেরিয়া আক্রান্ত রয়েছে। আক্রান্তের সংখ্যা সবচেয়ে কম মাদারিহাট ও কালচিনি ব্লকে।
তবে দপ্তরকে উদ্বেগে রেখেছে ম্যালেরিয়া আক্রান্তের পরিসংখ্যান। গত বছরের থেকে এবছর ম্যালেরিয়া আক্রান্তের হার খুবই উর্ধ্বমুখী। জেলায় ম্যালেরিয়ায় বেশি করে আক্রান্ত হচ্ছেন জঙ্গল লাগোয়া এলাকার বাসিন্দারা। জঙ্গলে অ্যানোফিলিস মশার আধিক্য থাকার কারণে লাগোয়া এলাকার বাসিন্দারা বেশি আক্রান্ত হচ্ছেন। তার জন্য স্বাস্থ্যদপ্তর একে ফরেস্ট ম্যালেরিয়া বলছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ