Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

স্মার্টফোন কেনার জন্য ৫৩৮৩ জন আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীকে টাকা

উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক অসীম হালদার সহ প্রশাসনের আধিকারিক ও জনপ্রতিনিধিরা।

স্মার্টফোন কেনার জন্য ৫৩৮৩ জন আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীকে টাকা
  • ১৯ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: স্মার্টফোনের জন্য রাজ্য সরকারের তরফে দেওয়া ১০ হাজার টাকা করে পাচ্ছেন জলপাইগুড়ির ৫৩৮৩ জন আশা ও অঙ্গনওয়াড়ি কর্মী। শনিবার জেলাশাসকের দপ্তর থেকে তাঁদের অনেকের হাতে মোবাইলের টাকা ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া শংসাপত্র তুলে দেওয়া হয়। এরপর ব্লক স্তরে অনুষ্ঠান করে বাকিদের হাতে রাজ্য সরকারের তরফে দেওয়া ওই টাকা তুলে দেওয়া হবে বলে জানান জেলাশাসক শমা পারভীন। 

Advertisement

জেলাশাসক বলেন, জলপাইগুড়ি জেলায় ৩৫৯০ জন অঙ্গনওয়াড়ি ও ১৭৯৩ জন আশাকর্মী রয়েছেন। স্মার্টফোন কেনার জন্য তাঁরা প্রত্যেকেই দশ হাজার টাকা করে পাবেন। এজন্য জেলায় মোট ৫ কোটি ৩৮ লক্ষ ৩০ হাজার টাকা এসেছে। শুক্রবার মুখ্যমন্ত্রী এ ব্যাপারে ঘোষণা করেন। এদিনই আমরা জেলার বেশকিছু আইসিডিএস ও আশাকর্মীর হাতে মোবাইল কেনার টাকা তুলে দিয়েছি। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক অসীম হালদার সহ প্রশাসনের আধিকারিক ও জনপ্রতিনিধিরা।
স্মার্টফোনের টাকা পেয়ে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীরা। তাঁদের বক্তব্য, মা-শিশু ও অন্তঃসত্ত্বাদের স্বাস্থ্যের খেয়াল রাখার পাশাপাশি রিপোর্ট তৈরির মতো এমন অনেক কাজ তাঁদের করতে হয়, যা স্মার্টফোন ছাড়া সম্ভব নয়। মুখ্যমন্ত্রী তাঁদের কথা ভেবে যে সবার জন্য স্মার্টফোনের ব্যবস্থা করেছেন, সেজন্য তাঁর প্রতি আমরা কৃতজ্ঞ।
জলপাইগুড়ি জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক অসীম হালদার বলেন, আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের স্মার্টফোন খুবই জরুরি ছিল। মুখ্যমন্ত্রী ফোনের ব্যবস্থা করে দেওয়ায় এখন তাঁরা আরও ভালো করে কাজ করতে পারবেন।  নিজস্ব চিত্র।

Advertisement
সম্পর্কিত সংবাদ