সংবাদদাতা, ময়নাগুড়ি: ঠাকুরদার সঙ্গে স্কুলে যাবার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল বছর পাঁচের এক শিশুর কন্যার। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ময়নাগুড়ির জল্পেশ মোড় সংলগ্ন এলাকায়। জানা গিয়েছে, ওই পাঁচ বছরের শিশুটি একটি বেসরকারি স্কুলের পড়ুয়া। এদিন সে তার ঠাকুরদার সঙ্গে টোটোতে করে স্কুলের পথে যাচ্ছিল। এলাকাবাসীরা জানান, স্থানীয় চা বাগান এলাকায় হঠাৎই একটি শিয়াল ছাগলকে তাড়া করে। তারা আচমকাই চলে আসে টোটোর সামনে। আর তার জেরেই তড়িঘড়ি ব্রেক কষতে গিয়ে উল্টে যায় টোটো।



