আয়ুষ্মান ভারতসহ স্বাস্থ্যবিমা রূপায়ণে ৪৯টি নয়া পদ সৃষ্টি
  • ২৫ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রীর স্বাস্থ্যবিমা ও স্বাস্থ্যসাথী—তিন প্রকল্প সুচারুভাবে রূপায়ণে ৪৯টি নতুন পদ সৃষ্টি করল রাজ্য। এর মধ্যে তিন ধরনের পদ রাজ্য স্তরের এবং জেলা স্তরের দুটি। রাজ্য স্তরের পদগুলি হল উপঅধিকর্তা (অডিট ও সার্ভেইল্যান্স), সহকারী অধিকর্তা (অ্যান্টি ফ্রড ম্যানেজমেন্ট) ও সহকারী অধিকর্তা (হসপিটাল এমপ্যানেলমেন্ট ও ক্লেম)। জেলা স্তরের পদ দুটি হল জেলা সার্ভেইল্যান্স টিমের টেকনিক্যাল অফিসার ও সহকারী সুপার। রাজ্যের তিনটি পদের প্রতিটিতে একজন করে এবং জেলার দুটি পদে ২৩ জন করে (প্রতি জেলায় একটি) লোক নিয়োগ করা হবে। উল্লেখযোগ্য বিষয় হল, এই ৫টির মধ্যে চারটি পদেরই জন্য সহকারী সুপার (নন মেডিকেল) নয়তো ডেপুটি সুপার (নন মেডিকেল) পদাধিকারীদের নেওয়া হতে পারে। জেলার টেকনিক্যাল অফিসার পদে শুধু থাকতে পারবেন উপ মুখ্য স্বাস্থ্য আধিকারিক পদাধিকারী আধিকারিক। স্বাস্থ্যদপ্তর সূত্রে এই খবর জানা গিয়েছে।

Advertisement