Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

তিস্তার জলে বন্দি ৪৫টি পরিবার, ত্রাণ নিয়ে হাজির এসডিও-বিডিও

বৃহস্পতিবার দুপুরে ফের তিস্তার জল ঢুকে মাল ব্লকের বাগরাকোট গ্রাম পঞ্চায়েতের টটগাঁও বস্তির ৪৫টি বাড়ি জলমগ্ন হয়ে পড়ে

তিস্তার জলে বন্দি ৪৫টি পরিবার, ত্রাণ নিয়ে হাজির এসডিও-বিডিও
  • ১১ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, নাগরাকাটা: বৃহস্পতিবার দুপুরে ফের তিস্তার জল ঢুকে মাল ব্লকের বাগরাকোট গ্রাম পঞ্চায়েতের টটগাঁও বস্তির ৪৫টি বাড়ি জলমগ্ন হয়ে পড়ে। বিকেলে পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে ত্রাণ নিয়ে আসেন প্রশাসনের আধিকারিকরা। হাঁটুজল ভেঙে তাঁরা দুর্গতদের কাছে পৌঁছন, কথা বলেন। প্রশাসনের সেই টিমে ছিলেন মাল মহকুমা শাসক শুভম কুণ্ডাল, বিডিও রশ্মিদীপ্ত বিশ্বাস, বাগরাকোট গ্রাম পঞ্চায়েতের প্রধান পুনম লোহার, সেচদপ্তরের ইঞ্জিনিয়ার সহ অন্যরা। জলবন্দি বাসিন্দাদের হাতে এসডিও, বিডিও ত্রাণ সামগ্রী তুলে দেন। 

Advertisement

মাল ব্লকের প্রত্যন্ত গ্রাম টটগাঁও বস্তি। এখানে প্রায় তিনশো পরিবারের বাস। ২০২৩ সালের ৪ অক্টোবর সিকিমে হ্রদ বিপর্যয়ের ফলে প্রবল জলোচ্ছ্বাস দেখা গিয়েছিল তিস্তা নদীতে। সেই জলোচ্ছ্বাসে প্লাবিত হয়েছিল টটগাঁও বস্তি।  ওই সময় কিছুদিন ত্রাণ শিবিরেই ছিলেন বাসিন্দারা। পরবর্তীতে তাঁরা বাড়িতে ফিরে আসেন। গত দু’বছরে কয়েকবার তিস্তায় জলস্ফীতিতে এলাকা জলমগ্ন হয়ে পড়েছিল বলে দাবি বাসিন্দাদের। 
বুধবার রাত ১টা নাগাদ ফুলেফেঁপে ওঠে তিস্তা। এদিন সকাল থেকে অল্প অল্প করে জল ঢুকতে থাকে গ্রামে। দুপুরে হাঁটুজল দাঁড়িয়ে যায়। আতঙ্কিত কিছু গ্রামবাসী স্থানীয় স্কুল ঘরে আশ্রয় নেন। এদিন ঘটনাস্থলে আসেন সরকারি আধিকারিক সহ জনপ্রতিনিধিরা। তাঁরা গ্রামের পরিস্থিতি খতিয়ে দেখেন এবং ত্রাণ হিসেবে শুকনো খাবার বিলি করেন দুর্গতদের। মহকুমা শাসক বলেন, আমরা পরিস্থিতির উপর নজর রাখছি। প্রয়োজন হলে বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হবে। নিজস্ব চিত্র।

Advertisement
সম্পর্কিত সংবাদ