Bartaman Logo
১ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

পুলিশের তৎপরতায় পাঁচ মাসে উদ্ধার ৪১ জন নিখোঁজ গৃহবধূ

জানা গিয়েছে,কখনো অপরিচিত যুবকদের সাথে মোবাইলে বন্ধুত্ব, কখন বা ভিন রাজ্যে থাকা স্বামীর অবর্তমানে অন্য যুবকের সাথে প্রেমে সংসার ছেড়ে বাড়ি থেকে গৃহবধূদের বেরিয়ে যাওয়ার মত ঘটনা উঠে এসেছে।

পুলিশের তৎপরতায় পাঁচ মাসে উদ্ধার ৪১ জন নিখোঁজ  গৃহবধূ
  • ১ আগস্ট, ২০২৬ ২০:১৮
Prefer us on Google

সংবাদদাতা, ময়নাগুড়ি: জানা গিয়েছে,কখনো অপরিচিত যুবকদের সাথে মোবাইলে বন্ধুত্ব, কখন বা ভিন রাজ্যে থাকা স্বামীর অবর্তমানে অন্য যুবকের সাথে প্রেমে সংসার ছেড়ে বাড়ি থেকে গৃহবধূদের বেরিয়ে যাওয়ার মত ঘটনা উঠে এসেছে। অনেকেই আবার বাচ্চা ছেড়েও বাড়ি থেকে অন্যের হাত ধরে বেরিয়ে পড়ছেন। ময়নাগুড়ি থানায় অভিযোগ দায়েরের  পর ঘটনার তদন্তের নামছে পুলিশ। উদ্ধার হচ্ছে গৃহবধূরা। ইতিমধ্যেই ময়নাগুড়ি থানার পুলিশের পক্ষ থেকে গ্রামে গ্রামে সচেতনতা প্রচার শুরু হয়েছে। আর এই প্রচারের কারণেই বাড়ি ফিরে এসেছেন অনেক নিখোঁজ গৃহবধুরা। জানা গিয়েছে গত মার্চ মাস থেকে জুলাই মাসের শেষ তারিখ পর্যন্ত নিখোঁজ গৃহবধুর সংখ্যা ময়নাগুড়িতে প্রায় ৮০ জন। এদের মধ্যেই অর্ধেক উদ্ধার হয়েছে পুলিশের তৎপরতায় ।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত মার্চ ও এপ্রিল মাসে ময়নাগুড়ি থানায় নিখোঁজ হয়েছেন ২৬ জন বধু। মে মাসের ২৩ জন ও জুন মাসে ১৫ জন নিখোঁজ হয়েছেন। জুলাই মাসে হয়েছেন কুড়ি জন। ময়নাগুড়ি থানার পুলিশ জানিয়েছে, নিখোঁজ সংক্রান্ত অভিযোগ জমা হওয়ার পর তদন্ত শুরু করা হচ্ছে। মোবাইল নম্বর ট্র্যাক করা হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক ময়নাগুড়ির খাগড়াবাড়ি দুই এলাকার এক বাসিন্দা বলেন, কিছুদিন আগে তার আত্মীয় বাড়িতে বাচ্চা রেখে নিখোঁজ হয়ে গিয়েছেন। এই বিষয়ে ময়নাগুড়ি থানায় তিনি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অপরদিকে জলপাইগুড়িতে চিকিৎসক দেখানোর নামে বাড়িতে বাচ্চা রেখে এক গৃহবধূ নিখোঁজ হয়ে যাওয়ার  অভিযোগ উঠেছিল।

Advertisement
সম্পর্কিত সংবাদ