Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

উত্তরের উন্নয়নে ৪০০ কোটি: মুখ্যমন্ত্রী, চা সুন্দরীর বাড়ি, পানীয় জল, রাস্তা, সেতুতে নজর রাজ্যের

উত্তরের উন্নয়নে ঢালাও বরাদ্দ রাজ্যের। বুধবার জলপাইগুড়ির এবিপিসি মাঠের সভা থেকে ৪০০ কোটিরও বেশি টাকার বহু প্রকল্পের উদ্বোধন ও কাজের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

উত্তরের উন্নয়নে ৪০০ কোটি: মুখ্যমন্ত্রী, চা সুন্দরীর বাড়ি, পানীয় জল, রাস্তা, সেতুতে নজর রাজ্যের
  • ১১ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: উত্তরের উন্নয়নে ঢালাও বরাদ্দ রাজ্যের। বুধবার জলপাইগুড়ির এবিপিসি মাঠের সভা থেকে ৪০০ কোটিরও বেশি টাকার বহু প্রকল্পের উদ্বোধন ও কাজের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরমধ্যে উল্লেখযোগ্য, পাহাড়ে পেশকখোলা নদীর উপর সাত কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুর উদ্বোধন। তিস্তাবাজার ও পেশকের মধ্যে সংযোগ রক্ষা করবে ওই সেতু। দার্জিলিং ও কালিম্পং জেলার মধ্যে যোগাযোগ অনেকটাই সুগম হয়ে গেল। পূর্তদপ্তর সেতু তৈরি করেছে। 

Advertisement

বাকি প্রকল্পের প্রায় সবই জলপাইগুড়ি জেলার। শিক্ষা থেকে স্বাস্থ্য, পানীয় জল থেকে এসডব্লুএম প্রজেক্ট, রাস্তা থেকে সেতু এমনকী পরিকাঠামো উন্নয়ন সবটাই স্থান পেয়েছে সেখানে। জলপাইগুড়ি শহরে প্রথম পর্যায়ে ৭৫ কোটির জল প্রকল্পের উদ্বোধন হয়েছে এদিন। জলপাইগুড়ি শহরের বাসিন্দাদের এদিন মুখ্যমন্ত্রী নিজে হাতে বাংলার বাড়ির চাবি তুলে দেন। ফ্ল্যাটের চাবি পেয়ে খুশি শহরের প্রান্তিক মানুষজন। এছাড়া জলপাইগুড়ি শহরে ১৩ কোটি ৪০ লক্ষ টাকা খরচে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের উদ্বোধন হয় এদিন। 
এছাড়াও এদিন মুখ্যমন্ত্রী উদ্বোধন করেন মাল ব্লকে পেভার ব্লকের তিনশোটি রাস্তার। এছাড়াও রয়েছে বিটুমিন ও সিসি রোড। ধূপগুড়ির কুমলাই নদীর ধারে ম্যাস্টিক রাস্তা। ধূপগুড়ির ১৪ নম্বর ওয়ার্ডে পেভার ব্লকের রাস্তা। জলপাইগুড়ি সদরের মণ্ডলঘাট পঞ্চায়েতে রাস্তা। ফুলবাড়ি-১ পঞ্চায়েতের অধীন পাঁচকলগুড়িতে কালভার্ট ও হাইড্র্যান্ট নির্মাণ। জেলার বিভিন্ন পঞ্চায়েতে ২৩টি কভার ড্রেন ও ক্রস ড্রেন। জলপাইগুড়ি পুরসভার ৯ নম্বর ওয়ার্ডে রাস্তা, গার্ডওয়াল ও ড্রেন। জলপাইগুড়ি মেডিক্যাল চত্বরে নালা নির্মাণ। মাল ব্লকের তেসিমলা পঞ্চায়েতে ড্রেন ও রাস্তা। সুলকাপাড়ায় ড্রেন। জলপাইগুড়ি জেলার বিভিন্ন ব্লকে ৩১টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র। বানারহাটের রেড ব্যাঙ্ক চা বাগানে ক্রেশ। মাল, মেটেলি, নাগরাকাটা, বানারহাট ও ক্রান্তি ব্লকে আদিবাসীদের জন্য ৮টি কমিউনিটি হল। লাটাগুড়ি উচ্চ বালিকা বিদ্যালয়ে ১০০ জনের থাকার মতো হস্টেল। রাজগঞ্জ ও মাল ব্লকের বিভিন্ন স্কুলে অতিরিক্ত ক্লাসরুম, লাইব্রেরি, মিড ডে মিল খাওয়ার জন্য ডাইনিং হল ও শৌচালয়। ধূপগুড়িতেও বিভিন্ন স্কুলের শ্রেণিকক্ষ। ক্রান্তিতে সংখ্যালঘু হস্টেল। রাজগঞ্জ, ধূপগুড়ি, মেটেলি ব্লকে চারটি উপ স্বাস্থ্যকেন্দ্র। ময়নাগুড়ির উত্তর খাগড়াবাড়িতে সুস্বাস্থ্যকেন্দ্র। জলপাইগুড়ি সদরে জয়পুর টিজি সুস্বাস্থ্যকেন্দ্র, মেটেলি ব্লকে সুস্বাস্থ্যকেন্দ্র। জলপাইগুড়ি মেডিক্যালে জনস্বাস্থ্য ল্যাব। রানিনগর বিদ্যুৎ সাব স্টেশনের আধুনিকীকরণ। জলপাইগুড়িতে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের পরিকাঠামো উন্নয়ন। ময়নাগুড়িতে আইটিআই কলেজের সংস্কার। মাল ব্লকের রানিচেরা বাগানে নলবাহিত পানীয় জল। ময়নাগুড়ির দক্ষিণ ডাঙাপাড়ায় জোন-১ এ পানীয় জল। মেটেলির বাতাবাড়ি চা বাগানে পানীয়জল। নাগরাকাটার ক্যারন চা বাগানে পানীয় জল প্রকল্পের পুনরুজ্জীবন। ময়নাতলি, খুট্টিমারি ও সিঙ্গিমারি মৌজায় ১৬টি সৌরবিদ্যুৎচালিত টিউবওয়েল। রাজগঞ্জ ব্লকের শিকারপুরে দেবী চৌধুরাণী মন্দিরের আধুনিকীকরণ।

Advertisement
সম্পর্কিত সংবাদ