Bartaman Logo
১০ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

৪ তৃণমূল নেতার ছয় দিনের জেল হেপাজত

রিষড়ার চার তৃণমূল নেতাকে গ্রেপ্তার করল পুলিশ। বুধবার তাঁদের গ্রেপ্তার করে আদালতে পেশ করা হয়েছিল

৪ তৃণমূল নেতার ছয় দিনের জেল হেপাজত
  • ১০ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: রিষড়ার চার তৃণমূল নেতাকে গ্রেপ্তার করল পুলিশ। বুধবার তাঁদের গ্রেপ্তার করে আদালতে পেশ করা হয়েছিল। আদালত সূত্রে জানা গিয়েছে, বিচারক তাঁদের ছ’দিনের জেল হেপাজতের নির্দেশ দিয়েছেন। ধৃতদের নাম শুভজিৎ সরকার, প্রকাশ সাউ, হর্ষপ্রসাদ বন্দ্যোপাধ্যায় এবং মনোজ গোস্বামী। এরমধ্যে মনোজ গোস্বামী রিষড়া পুরসভার প্রাক্তন কাউন্সিলার। অন্য তিনজনের স্ত্রী’রা কাউন্সিলার ছিলেন। এদিন আদালতে যাওয়ার আগে হর্ষপ্রসাদ বলেন, আমরা রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়েছি। প্রসঙ্গত, ২০১৮ সালের একটি মামলায় ওই চারজনের নাম জড়িয়েছিল। রাজ্যে পালাবদলের পর সেই পুরানো মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পাশাপাশি, গত কয়েকদিন ধরেই হুগলি জেলাজুড়ে তৃণমূলের মমতাপন্থী নেতাদের গ্রেপ্তার, বাড়িতে পুলিশের অভিযান চলছে। মমতাপন্থী তৃণমূলের দাবি, ১১ সেপ্টেম্বর শ্রীরামপুরে মমতার পদযাত্রা কর্মসূচি আছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ