Bartaman Logo
১০ জুন, ২০২৬

দিল্লিতে ভেঙে পড়ল চারতলা বাড়ি, মৃত ২

শনিবার সাতসকালে উত্তরপূর্ব দিল্লিতে ভেঙে পড়ল একটি চারতলা বাড়ি। ধ্বংসস্তূপের তলায় বহু মানুষ চাপা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। এদিন সকাল সাতটা নাগাদ রাজধানীর ওয়েলকাম এলাকায় এই ঘটনা ঘটে।

দিল্লিতে ভেঙে পড়ল চারতলা বাড়ি, মৃত ২
  • ১২ জুলাই, ২০২৫ ১৫:০৭
Prefer us on Google

নয়াদিল্লি: শনিবার সাতসকালে উত্তরপূর্ব দিল্লিতে ভেঙে পড়ল একটি চারতলা বাড়ি। এই দুর্ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন আরও চারজন। ধ্বংসস্তূপের নীচে এখনও বেশ কয়েকজন চাপা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। এদিন সকাল সাতটা নাগাদ রাজধানীর ওয়েলকাম এলাকায় এই ঘটনা ঘটে। পুলিস ও দমকলকর্মীরা ঘটনাস্থলে এসেছেন। জোর কদমে চলছে উদ্ধারকাজ। তাতে হাত লাগাতে দেখা গিয়েছে স্থানীয়দেরও। বহুতল এই বাড়িটে ভেঙে পড়ার কারণ এখনও জানা যায়নি।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, দুর্ঘটনাগ্রস্ত বাড়িটিতে অন্তত ১০টি পরিবারের বসবাস ছিল। এদিন সকাল সাতটা নাগাদ তার একাংশ হুড়মুড়িয়ে  ভেঙে পড়ে। ধ্বংসস্তূপ সরিয়ে এখনও পর্যন্ত আট জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। এর মধ্যে ১৪ মাসের এক শিশুও আছে। শিশুটিকে ভর্তি করা হয়েছে জিটিবি হাসপাতালে। বাকিদের জেপিসি হাসপাতালে চিকিৎসা চলছে।
পুলিসের এক পদস্থ কর্তা সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছে, ‘সকাল সাতটা নাগাদ আমাদের কাছে বাড়ি ভেঙে পড়ার খবর আসে। উদ্ধারকাজে একাধিক দলকে নামানো হয়েছে। দমকলের সাতটি ইঞ্জিনও ঘটনাস্থলে আছে। আরও তথ্যের জন্য অপেক্ষা করা হচ্ছে।’
দিল্লির দমকল বিভাগের প্রধান অতুল গর্গ এক বিবৃতিতে জানিয়েছেন, জনতা কলোনির ৫ নম্বর গলিতে বাড়িটি ভেঙে পড়ে। এই এলাকাটি সীলামপুরের ইদগাহ রোডের খুব কাছে। এর আগে গত এপ্রিলে দিল্লির মুস্তফাবাদে একটি চারতলা বাড়ি ধসে প্রাণ হারান ৪ জন। আরও ১৩ জনকে উদ্ধার করা হয়।

Advertisement
সম্পর্কিত সংবাদ