Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ওড়িশার তিন মহিলা মাদক কারবারি সহ গ্রেপ্তার ৪ জন

ওড়িশার তিন মহিলা মাদক কারবারি সহ চারজনকে গ্রেপ্তার করল বহরমপুর থানার পুলিস। ধৃতদের কাছ থেকে ২৭ কেজি গাঁজা উদ্ধার হয়েছে।

ওড়িশার তিন মহিলা মাদক কারবারি সহ গ্রেপ্তার ৪ জন
  • ৫ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: ওড়িশার তিন মহিলা মাদক কারবারি সহ চারজনকে গ্রেপ্তার করল বহরমপুর থানার পুলিস। ধৃতদের কাছ থেকে ২৭ কেজি গাঁজা উদ্ধার হয়েছে। পুলিস জানিয়েছে ধৃতরা হল, অবন্তি দিগল, প্রতিমা দিগল, লিসিমাতি কোহরাখ ও চন্দন মণ্ডল। ধৃত তিন মহিলার বাড়ি ওড়িশার কন্ধমাল জেলা। চন্দনের বাড়ি মুর্শিদাবাদ থানার নসিপুর রাজবাড়ি এলাকায়।

Advertisement

পুলিস সূত্রে জানা গিয়েছে, ওড়িশা থেকে তিন মহিলা গাঁজা নিয়ে মুর্শিদাবাদ যাচ্ছিল। সেখানে চন্দনের হাতে গাঁজার প্যাকেট তুলে দেওয়ার কথা ছিল। তার আগে বহরমপুর থানার পুলিস ফরাসডাঙা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে। ধৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিস জানতে পেরেছে, অভিযুক্ত চন্দন দীর্ঘদিন ধরে স্থানীয় এলাকায় গাঁজা বিক্রি করে। ওড়িশা থেকে ভালো মানের গাঁজা আনার জন্য সে অর্ডার দেয়। অর্ডার মতো তিন মহিলা গাঁজা দিতে এসে হাতেনাতে ধরা পড়ে। 
বহরমপুর থানার আইসি উদয়শঙ্কর ঘোষ বলেন, অভিযুক্তদের সোমবার বহরমপুরে মাদক সংক্রান্ত আদালতে তুলে আমরা হেফাজতে নিয়েছি। তাদের জিজ্ঞাসাবাদ করে এই মাদক কারবারের সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, তা জানার চেষ্টা চলছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ