Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বর্জ্য ব্যবস্থাপনায় ভালো কাজের জন্য পুরস্কৃত ৪ পঞ্চায়েতকে তুলে ধরা হবে ‘মডেল’ হিসেবে

কঠিন ও তরল বর্জ্য ব্যবস্থাপনায় উল্লেখযোগ্য কাজের জন্য রাজ্যস্তরে পুরস্কৃত হল দক্ষিণ ২৪ পরগনার চারটি গ্রাম পঞ্চায়েত।

বর্জ্য ব্যবস্থাপনায় ভালো কাজের জন্য পুরস্কৃত ৪ পঞ্চায়েতকে তুলে ধরা হবে ‘মডেল’ হিসেবে
  • ১০ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: কঠিন ও তরল বর্জ্য ব্যবস্থাপনায় উল্লেখযোগ্য কাজের জন্য রাজ্যস্তরে পুরস্কৃত হল দক্ষিণ ২৪ পরগনার চারটি গ্রাম পঞ্চায়েত। ওই পঞ্চায়েতগুলিকে ‘মডেল’ হিসেবে তুলে ধরে জেলার বাকি ব্লক ও পঞ্চায়েতকে উদ্বুদ্ধ করার পরিকল্পনা করেছে জেলা প্রশাসন। তার জন্য বাকি পঞ্চায়েতের প্রতিনিধিদের সেখানে নিয়ে যাওয়ার চিন্তাভাবনা চলছে। কীভাবে ওই চারটি গ্রাম পঞ্চায়েত কাজ করছে, তা দেখিয়ে উৎসাহিত করতেই এই উদ্যোগ।

Advertisement

পাথরপ্রতিমার দিগম্বরপুর, কাকদ্বীপের প্রতাপাদিত্যনগর, সাগরের ঘোড়ামারা এবং ক্যানিং ২ ব্লকের দেউলী ২ নম্বর গ্রাম পঞ্চায়েত তাদের ভালো কাজের স্বীকৃতি পেয়েছে। সম্প্রতি পঞ্চায়েত দপ্তর এই চারটি পঞ্চায়েতের পদাধিকারীর হাতে পুরস্কার তুলে দেয়। কঠিন বর্জ্য এবং তরল বর্জ্য নিষ্কাশনের ইউনিট তৈরি এবং তার পরিচালনা নিয়ে পঞ্চায়েত দপ্তর বৈঠক করে প্রত্যেককে সক্রিয় ভূমিকা পালন করতে বলেছে। তারপরও অনেক জায়গায় এই ইউনিট হয় চালু হয়নি বা কাজ থমকে রয়েছে বলে অভিযোগ। এই পরিস্থিতিতে এই চারটি গ্রাম পঞ্চায়েত দৃষ্টান্ত স্থাপন করেছে বলেই মনে করছেন জেলা প্রশাসনের আধিকারিকরা। এরা শুধু বর্জ্য নিষ্কাশন কেন্দ্র তৈরি করেছে, তা নয়। অত্যন্ত দক্ষতার সঙ্গে তা পরিচালনাও করছে। জেলার তথ্য বলছে, এখনও শতাধিক গ্রাম পঞ্চায়েত তাদের এলাকায় কঠিন বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র গড়ে তুলতে পারেনি। এক পদস্থ আধিকারিকের কথায়, ‘এই চারটি পঞ্চায়েত কীভাবে এমন কাজ করল, মূলত সেটাই অন্যদের কাছে তুলে ধরা হবে। এক্সপোজার ভিজিট করিয়ে সরেজমিনে তাদের সবটা দেখানো হবে।’ 

Advertisement
সম্পর্কিত সংবাদ