মণিপুরে সড়ক দুর্ঘটনায় মৃত ৪
  • ৭ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

বিশেষ সংবাদদাতা, ইম্ফল: বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গভীর খাদে পড়ে গেল ট্রাক। মণিপুরের চূড়াচাঁদপুর জেলায় মঙ্গলবার দুপুরে এই সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল চারজনের। আহত আরও কয়েকজন। জানা গিয়েছে, প্রায় ৪০ জন যাত্রী নিয়ে একটি ট্রাক সিংনগাত মহকুমার নগালজং গ্রামে দুর্ঘটনার কবলে পড়ে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকরা তাদের মধ্যে চারজনকে মৃত বলে ঘোষণা করেছেন। এই ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে।

Advertisement