Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

আন্তর্জাতিক মঞ্চে ৪ ভারতীয় ছবি

২০২৬-এ অস্কারের সেরা ছবির মনোনয়নে লড়তে পারে সেই তালিকা প্রকাশ হল। যোগ্যতার নিরিখে সেখানে ঠাঁই পেল চারটি ভারতীয় ছবি।

আন্তর্জাতিক মঞ্চে ৪ ভারতীয় ছবি
  • ১০ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

• ২০২৬-এ অস্কারের সেরা ছবির মনোনয়নে লড়তে পারে সেই তালিকা প্রকাশ হল। যোগ্যতার নিরিখে সেখানে ঠাঁই পেল চারটি ভারতীয় ছবি। ‘কান্তারা: চ্যাপ্টার ১’, ‘তানভি: দ্য গ্রেট’, অ্যানিমেটেড ছবি ‘মহাবতার নরসিংহ’, ‘ট্যুরিস্ট ফ্যামিলি’। শুক্রবার অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস-এর তরফে ‘রিমাইন্ড লিস্ট’ প্রকাশিত হয়েছে। ৩১৭টি পূর্ণদৈর্ঘ্য ছবি ৯৮তম অস্কারের জন্য যোগ্য। এর মধ্যে ২০১টি ছবি সেরা বিভাগের অতিরিক্ত যোগ্যতার শর্তপূরণ করেছে। সেই তালিকাতেই রয়েছে চারটি ভারতীয় ছবি। এছাড়াও রাধিকা আপ্তে অভিনীত ব্রিটেন ও ভারত যৌথ প্রযোজনার ছবি ‘সিস্টার মিডনাইট’ও রয়েছে এই তালিকায়। তবে এই তালিকায় নাম থাকা মানেই মনোনয়ন নিশ্চিত নয়। ছবিগুলিকে এখনও অ্যাকাডেমির ভোটিং প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ