Bartaman Logo
১৮ জুন, ২০২৬

পথ দুর্ঘটনায় মৃত ৪, আহত ১১

গানের অনুষ্ঠান সেরে ফেরার পথে দুর্ঘটনা। মধ্যপ্রদেশের শিবপুরীতে ব্যান্ডের গায়ক সহ চার সঙ্গীতশিল্পীর মৃত্যু। আরও ১১ জন জখম।

পথ দুর্ঘটনায় মৃত ৪, আহত ১১
  • ১৭ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

শিবপুরী: গানের অনুষ্ঠান সেরে ফেরার পথে দুর্ঘটনা। মধ্যপ্রদেশের শিবপুরীতে ব্যান্ডের গায়ক সহ চার সঙ্গীতশিল্পীর মৃত্যু। আরও ১১ জন জখম। জানা গিয়েছে, শনিবার ভোর ৫টা নাগাদ ৪৬ নম্বর জাতীয় সড়কে ওই দুর্ঘটনা ঘটে। শুক্রবার রাতে বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দিরের এক অনুষ্ঠান সেরে গুজরাতি ওই ব্যান্ডের সদস্যরা মিনি বাসে করে ফিরছিলেন। শনিবার ভোরে হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি ভুল লেনে ঢুকে পড়ে। ধাক্কা মারে একটি মিনি ট্রাকে। ঘটনাস্থলেই প্রাণ হারান ব্যান্ডের মূল গায়ক হার্দিক দাভে (৩৭)। মৃত্যু হয়  আরও তিন শিল্পীর। জখম ১১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সুরভায়া বাসটির চালক নিয়ন্ত্রণ হারানোর জেরে ওই দুর্ঘটনা বলে অনুমান। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ