Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

অকল্যান্ড জুটমিলে তাণ্ডবের ঘটনায় ধৃত ৪

জগদ্দলের অকল্যান্ড জুটমিলে তাণ্ডব ও মারপিটের ঘটনায় পুলিস রবিবার আরও তিন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। পুলিস জানিয়েছে, ধৃতদের নাম মনোজ সাহানি, মহম্মদ পারভেজ ও মহম্মদ মনু

অকল্যান্ড জুটমিলে তাণ্ডবের ঘটনায় ধৃত ৪
  • ১৬ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বরানগর: জগদ্দলের অকল্যান্ড জুটমিলে তাণ্ডব ও মারপিটের ঘটনায় পুলিস রবিবার আরও তিন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। পুলিস জানিয়েছে, ধৃতদের নাম মনোজ সাহানি, মহম্মদ পারভেজ ও মহম্মদ মনু। জানা গিয়েছে, শনিবার ভোরে একদল বহিরাগত জুটমিলে ঢুকে তাণ্ডবের পাশাপাশি সিনিয়র স্টাফ শঙ্কর তরফদারকে মারধর করে। গুরুতর জখম শঙ্করবাবু এখন হাসপাতালে চিকিৎসাধীন। এর জেরে শনিবার কারখানার গেটে সাময়িকভাবে সাসপেনশন অব ওয়ার্কের নোটিস টাঙানোর পাশাপাশি জগদ্দল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। পুলিস সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে অভিষেক চৌধুরী নামে এক অভিযুক্তকে ওইদিনই গ্রেপ্তার করে। সব মিলিয়ে এই ঘটনায় চারজন গ্রেপ্তার হয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ