Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

পাথরপ্রতিমায় বধূকে খুনের অভিযোগ,ধৃত ৪

এক মুক ও বধির বধূকে খুনের অভিযোগে তাঁর শ্বশুরবাড়ির চারজনকে গ্রেপ্তার করল পুলিস। ঘটনাটি ঘটেছে পাথরপ্রতিমার গোবর্ধনপুর কোস্টাল থানার ইন্দ্রপুর এলাকায়

পাথরপ্রতিমায় বধূকে খুনের অভিযোগ,ধৃত ৪
  • ৩ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কাকদ্বীপ: এক মুক ও বধির বধূকে খুনের অভিযোগে তাঁর শ্বশুরবাড়ির চারজনকে গ্রেপ্তার করল পুলিস। ঘটনাটি ঘটেছে পাথরপ্রতিমার গোবর্ধনপুর কোস্টাল থানার ইন্দ্রপুর এলাকায়। মৃত বধূর নাম শঙ্করী সেন শিট। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পাঁচ বছর আগে অভিজিৎ শিটের সঙ্গে শঙ্করীর বিয়ে হয়। পরে তাঁদের একটি কন্যাসন্তানের জন্ম হয়। কিন্তু জলে ডুবে সেই কন্যার মৃত্যুর পর থেকেই তাঁদের পরিবারে অশান্তি শুরু হয়। অভিযোগ, শঙ্করীর উপর তাঁর শ্বশুরবাড়ির পরিবারের লোকজন মানসিক ও শারীরিক অত্যাচার করতেন। শনিবার ঝুলন্ত অবস্থায় তাঁর মৃতদেহ উদ্ধার হয়।

Advertisement

শঙ্করীর বাপের বাড়ির লোকেদের অভিযোগ, তাঁকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। এনিয়ে গোবর্ধনপুর কোস্টাল থানায় তাঁরা লিখিত অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে বধূর শ্বশুরবাড়ির চারজনকে পুলিস গ্রেপ্তার করেছে। ধৃতরা হল অভিজিৎ শিট, সুরজিৎ শিট, লক্ষ্মণ শিট ও সন্ধ্যারানি শিট। সোমবার ধৃতদের কাকদ্বীপ মহকুমা আদালতে তোলা হয়। আইনজীবী সব্যসাচী দাস বলেন, এদিন ধৃতদের আদালতে তোলা হলে বিচারক তিনজনকে পাঁচদিনের পুলিসি হেফাজত ও একজনকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ