Bartaman Logo
৩০ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

প্রায় ১৫ কোটি টাকায় ৩৯৪টি প্রকল্পের কাজ হবে বারাকপুরে

বারাকপুরের বিভিন্ন পাড়ার ছোটখাট সমস্যার এবার সমাধান হতে চলেছে। সেজন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চালু করা ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচিতে ৩৯৪টি স্কিম অনুমোদিত হয়েছে।

প্রায় ১৫ কোটি টাকায় ৩৯৪টি প্রকল্পের কাজ হবে বারাকপুরে
  • ১৭ নভেম্বর, ২০২৫ ১৬:১১
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: বারাকপুরের বিভিন্ন পাড়ার ছোটখাট সমস্যার এবার সমাধান হতে চলেছে। সেজন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চালু করা ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচিতে ৩৯৪টি স্কিম অনুমোদিত হয়েছে। এতে ওই এলাকায় রাস্তা, আলো, ড্রেন, স্কুলের ছাদ, কালভার্ট তৈরি সহ বিভিন্ন কাজ হবে। সেই সব কাজের টেন্ডার প্রক্রিয়াও শুরু হয়েছে। এজন্য খরচ হবে ১৪ কোটি ৩০ লক্ষ টাকা। খুব শীঘ্রই এই প্রকল্পগুলির কাজ শুরু হবে।

Advertisement

বারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস বলেন, প্রতিটি ওয়ার্ডে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি পালিত হয়েছে। সেই সব কর্মসূচিতে পুরবাসীরা বিপুলভাবে সাড়া দিয়েছেন, ক্যাম্পগুলিতে এসে বিভিন্ন সমস্যার কথাও জানিয়েছেন। সেই সব আবেদন খতিয়ে দেখে জেলাশাসকের দপ্তর ৩৯৪টি স্কিমের অনুমোদন দিয়েছে। এর ফলে পাড়ায় অনেক রাস্তা তৈরি হবে। তৈরি হবে ড্রেন। বসানো হবে আলো। এমনকী স্কুলঘুরের ছাদও তৈরি হবে। আশিটির বেশি কাজের টেন্ডার হয়ে গিয়েছে। জানুয়ারি মাসের মধ্যে সব কাজ হয়েও যাবে। 
এছাড়াও বারাকপুর অঞ্চলে রাস্তা মেরামতির কাজ হাতে নেওয়া হয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ ওল্ড ক্যালকাটা রোড নতুন করে তৈরি করা হচ্ছে। এজন্য দেড় কোটি টাকা খরচ করছে পুরসভা, যার মধ্যে এমপি ফান্ড থেকে ৫০ লক্ষ টাকা দিয়েছেন পার্থ ভৌমিক। 

Advertisement
সম্পর্কিত সংবাদ