Bartaman Logo
১৮ জুলাই, ২০২৬
বর্তমান / ব্যবসা

বিহারে ভূগর্ভে সঞ্চিত রয়েছে ৩৭ হাজার ৬০০ কেজি সোনা

পরিযায়ী শ্রমিকের নিরিখে গোটা দেশে প্রথম সারিতে বিহার। ভোটমুখী বিহারে এই নিয়ে নীতীশ কুমারের দিকে আঙুল তুলেছেন বিরোধীরা।

বিহারে ভূগর্ভে সঞ্চিত রয়েছে ৩৭ হাজার ৬০০ কেজি সোনা
  • ২৭ অক্টোবর, ২০২৫ ১৭:১০
Prefer us on Google

পাটনা: পরিযায়ী শ্রমিকের নিরিখে গোটা দেশে প্রথম সারিতে বিহার। ভোটমুখী বিহারে এই নিয়ে নীতীশ কুমারের দিকে আঙুল তুলেছেন বিরোধীরা। তবে রাজ্যের ভূগর্ভে সঞ্চিত সোনা উত্তোলন করলে এই চিত্র আমূল বদলে যেতে পারে। বস্তুত ভূগর্ভে সঞ্চিত সোনার দিক দিয়ে দেশের সবচেয়ে সম্পদশালী রাজ্য এখন বিহার। এমনটাই জানিয়েছে জিওলজিকাল সার্ভে অব ইন্ডিয়া (জিএসআই)। সেই ২০২২ সালে জিএসআই জানিয়েছিল বিহারের জামুই জেলায় সঞ্চিত রয়েছে ২২ লক্ষ ২৮ হাজার কোটি কেজি স্বর্ণ আকরিক। এগুলি থেকে নিষ্কাশন করলে মিলবে ৩৭ হাজার ৬০০ কেজি সোনা। দেশের ভূগর্ভে সঞ্চিত সোনার ৪৪ শতাংশই এখন বিহারের দখলে। তবে এতদিন সেই সোনা উত্তোলনের কাজ শুরু হয়নি। 

Advertisement

এবার সেই কাজ শুরু হতে চলেছে বলে জানিয়েছেন বিহারের অ্যাডিশনাল চিফ সেক্রেটারি তথা মাইনস কমিশনার হরজত কাউর বামরহা। তাঁর কথায়, ‘জিএসআই এবং ন্যাশনাল মিনারেল ডেভেলপমেন্ট কর্পোরেশনের (এনএমডিসি) সঙ্গে সোনা উত্তোলনের ব্যাপারে আলোচনা শুরু করেছে রাজ্যের মাইনস অ্যান্ড জিওলজি ডিপার্টমেন্ট।’ খুব শীঘ্রই এই নিয়ে মউ স্বাক্ষরিত হবে। জিএসআই জানিয়েছে, জামুই জেলার কার্মাটিয়া, ঝাঝা এবং সোনো এলাকায় অতি উচ্চ মানের স্বর্ণ সমৃদ্ধ আকরিক রয়েছে। 
বিহারে বিপুল পরিমাণ সঞ্চিত স্বর্ণের কথা লোকসভাতেও জানিয়েছিলেন কেন্দ্রীয় খনিমন্ত্রী প্রহ্লাদ যোশি। ন্যাশনাল মিনারেল ইনভেনটরির তথ্য তুলে ধরে তিনি বলেছিলেন, দেশের ভূগর্ভে ৫০ লক্ষ ১৮ হাজার ৩০০ কেজি সোনা সমৃদ্ধ আকরিক সঞ্চিত রয়েছে। নিষ্কাশন করে তা থেকে মিলতে পারে ৬ লক্ষ ৫৪ হাজার ৭৪০ কেজি সোনা। এরমধ্যে কেবল বিহারেই রয়েছে অর্ধেক, ৩৭ হাজার ৬০০ কেজি সোনা।  

Advertisement
সম্পর্কিত সংবাদ