Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

জাত তুলে বধূকে হেনস্তার অভিযোগ, প্রমাণের অভাবে খালাস ৩ যুবক

বধূকে জাত তুলে গালাগালি ও শ্লীলতাহানির অভিযোগের কোনও প্রমাণ মেলেনি আদালতে। সেকারণে অভিযুক্ত তিন যুবককে বেকসুর খালাস করে দিল কলকাতা নগর দায়রা আদালত।

জাত তুলে বধূকে হেনস্তার অভিযোগ, প্রমাণের অভাবে খালাস ৩ যুবক
  • ১৪ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বধূকে জাত তুলে গালাগালি ও শ্লীলতাহানির অভিযোগের কোনও প্রমাণ মেলেনি আদালতে। সেকারণে অভিযুক্ত তিন যুবককে বেকসুর খালাস করে দিল কলকাতা নগর দায়রা আদালত। বিচারকের মন্তব্য, সরকারপক্ষ অভিযোগ প্রমাণ করতে না পারায় অভিযুক্তদের এই মামলা থেকে মুক্তি দেওয়া হল। মঙ্গলবার মুক্তিপ্রাপ্ত তিন যুবকের আইনজীবী শঙ্কর মুখোপাধ্যায় বলেন, ‘আমাদের মক্কেলদের যে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছিল, কোর্টের রায়েই তা প্রমাণিত।’  

Advertisement

আাদালত সূত্রে জানা গিয়েছে, ২০২২ সালে উত্তর কলকাতার জোড়াবাগান থানা এলাকায় ঘটনাটি ঘটে। মহিলার অভিযোগ ছিল, তিন যুবক তাঁকে জাত তুলে গালাগালি দেয়। প্রতিবাদ করলে তাঁর শ্লীলতাহানি করা হয়। এমনকী তাঁকে নানাভাবে হুমকিও দেওয়া হয়েছিল। ওই অভিযোগের ভিত্তিতে পুলিস তিনজনের বিরুদ্ধে শ্লীলতাহানি, হুমকি, তফসিলি জাতি‑উপজাতি আইনে মামলা দায়ের করে। পুলিস তদন্ত শেষ করে আদালতে চার্জশিট জমা দেয়। এই মামলায় গৃবধূর স্বামী সহ সাক্ষ্য দেন ছ’জন। শুনানি শেষে বিচারক জোরালো কোনও তথ্য‑প্রমাণ না পাওয়ায় জামিনে থাকা তিন অভিযুক্তকে মামলা থেকে মুক্তি দেন। 

Advertisement
সম্পর্কিত সংবাদ