Bartaman Logo
৭ জুন, ২০২৬

মাওবাদী হামলায় জখম ৩ জওয়ান

ছত্তিশগড়ে মাওবাদীদের আইইডি বিস্ফোরণে আহত হলেন তিন সিআরপিএফ জওয়ান। মঙ্গলবার সন্ধ্যায় বিজাপুরে এই ঘটনা ঘটে।

মাওবাদী হামলায় জখম ৩ জওয়ান
  • ৯ জুলাই, ২০২৫ ০৪:০০

বিশেষ সংবাদদাতা, রায়পুর: ছত্তিশগড়ে মাওবাদীদের আইইডি বিস্ফোরণে আহত হলেন তিন সিআরপিএফ জওয়ান। মঙ্গলবার সন্ধ্যায় বিজাপুরে এই ঘটনা ঘটে। বিস্ফোরণের পর নিরাপত্তা বাহিনীর সঙ্গে মাওবাদীদের গুলির লড়াইও 

Advertisement

হয়। তবে তাতে কেউ হতাহত হয়েছে কি না, তা স্পষ্ট নয়। আহত জওয়ানদের মধ্যে দু’জনের আঘাত গুরুতর। বিজাপুরের পুলিস সুপার জিতেন্দ্র যাদব জানিয়েছেন, সিআরপিএফ জওয়ানরা টহল দিচ্ছিলেন। সেই সময় আইইডি বিস্ফোরণ ঘটানো হয়।

সম্পর্কিত সংবাদ