Bartaman Logo
৩ অক্টোবর, ২০২৬

ধৃত গোল্ডি ব্রার গ্যাংয়ের ৩ সদস্য

দিল্লি জল বোর্ডের এক ঠিকাদার ও রোহিনীর এক বিল্ডারের থেকে ১ কোটি টাকা দাবি। ঠিক সময়ে টাকা না পেলে প্রাণে মারার হুমকিও দেওয়া হয়।

ধৃত গোল্ডি ব্রার গ্যাংয়ের ৩ সদস্য
  • ৩ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: দিল্লি জল বোর্ডের এক ঠিকাদার ও রোহিনীর এক বিল্ডারের থেকে ১ কোটি টাকা দাবি। ঠিক সময়ে টাকা না পেলে প্রাণে মারার হুমকিও দেওয়া হয়। এমনই অভিযোগে শুক্রবার তিনজনকে গ্রেপ্তার করল পুলিশ। জানা গিয়েছে, অভিযুক্তরা পলাতক গ্যাংস্টার গোল্ডি ব্রার গ্যাংয়ের সদস্য। এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। গত সেপ্টেম্বরে তিন দিনের ব্যবধানে সংযুক্ত আরব আমিরশাহির একটি মোবাইল নম্বর থেকে ওই ঠিকাদার ও বিল্ডারের কাছে হুমকি ফোন এসেছিল। ফোনের ওপার থেকে টাকা চাওয়া হয়। যথাসময়ে টাকা না পেলে প্রাণে মারার হুমকিও দেওয়া হয়। দিল্লি পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, ঠিকাদার ও বিল্ডারকে ভয় দেখানোর জন্য চারজন ভাড়াটে খুনিও নিয়োগ করা হয়েছিল। উত্তরপ্রদেশ ও গুজরাত থেকে মুবারিক, আরিফ, নবাব আলিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ