Bartaman Logo
২৪ আগস্ট, ২০২৬

ওড়িশায় হাতির হামলায় মৃত ৩

হাতির হামলায় মর্মান্তিক মৃত্যু ৩ গ্রামবাসীর। ওড়িশার বাগদেরিয়া এলাকার হিন্দল গ্রামের ঘটনা। কর্তব্যে গাফিলতির অভিযোগে বন দপ্তরের এক আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে।

ওড়িশায় হাতির হামলায় মৃত ৩
  • ১ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

ভুবনেশ্বর: হাতির হামলায় মর্মান্তিক মৃত্যু ৩ গ্রামবাসীর। ওড়িশার বাগদেরিয়া এলাকার হিন্দল গ্রামের ঘটনা। কর্তব্যে গাফিলতির অভিযোগে বন দপ্তরের এক আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে। নিহতদের পরিবারগুলিকে ১০ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছে বন দপ্তর। হাতিটিকে তাড়িয়ে পাশের জঙ্গলে পাঠানো হয়েছে। 

Advertisement

জানা যাচ্ছে, সোমবার  ভোর সাড়ে চারটে নাগাদ পুকুরে স্নান করতে যাচ্ছিলেন তিনজন। তখনই একটি পূর্ণ বয়স্ক পুরুষ হাতি তাঁদের আক্রমণ করে। পাশের জঙ্গল থেকে লোকালয়ে চলে এসেছিল হাতিটি। এই ঘটনার পরেই বনদপ্তরের গাফিলতির অভিযোগে ক্ষোভে ফেটে পড়ে এলাকাবাসী। গাফিলতির কথা স্বীকার করে ডিএফও সুমিত কুমার কর জানিয়েছেন, রাসোল বিটের ফরেস্ট গার্ড ইন চার্জ লুসিমিতা সিংকে সাসপেন্ড করা হয়েছে। ওই আধিকারিকের বিরুদ্ধে তদন্তের আশ্বাসও দেওয়া হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ