Bartaman Logo
৯ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

বজ্রপাতে দু’টি জেলায় ৩ মৃত্যু

দুই ২৪ পরগনায় বজ্রপাতে মৃত্যু হল তিনজনের। দু’জনের মৃত্যু হয়েছে দক্ষিণ ২৪ পরগনার জয়নগর ও বারুইপুর সংলগ্ন এলাকায়।

বজ্রপাতে দু’টি জেলায় ৩ মৃত্যু
  • ৯ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত, সংবাদদাতা, বারুইপুর ও বজবজ: দুই ২৪ পরগনায় বজ্রপাতে মৃত্যু হল তিনজনের। দু’জনের মৃত্যু হয়েছে দক্ষিণ ২৪ পরগনার জয়নগর ও বারুইপুর সংলগ্ন এলাকায়। তৃতীয় জনের মৃত্যু হয়েছে উত্তর ২৪ পরগনার দেগঙ্গায়। বজবজে বাজ পড়ে ভেঙে পড়েছে শ্মশানের চিমনি।  

Advertisement

সোমবার বারুইপুরের বেগমপুরের নড়িদানা এলাকায় জমিতে চাষের কাজ করতে গিয়ে বাজ পড়ে মৃত্যু এক ব্যক্তির। নাম অলোক গায়েন (৪৮)। জয়নগরের রাজাপুর করাবেগ এলাকায় বাজারে যাওয়ার সময় বাজ পড়ে আরও এক যুবকের মৃত্যু হয়। নাম গৌতম নস্কর (৩০)। পরিবারে নেমেছে শোকের ছায়া। 
দুপুরে দেগঙ্গার বেড়াচাঁপা ১ গ্রাম পঞ্চায়েতের কুঁচেমোড়া পশ্চিমপাড়ায় মাঠে কাজ সেরে বাড়ি ফেরার পথে বজ্রপাতে মৃত্যু হয় এক যুবকের। মৃতের নাম মহম্মদ আলামিন (২৮)। দাদা আলমগীর, বউদি ও ভাইপোর সঙ্গে জমিতে ছিলেন আলামিন। মুষলধারে বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে সকলে মাঠের একটি অস্থায়ী ঘরে আশ্রয় নেন। যদিও কিছুক্ষণ পর বাড়ি ফেরার জন্য বেরিয়ে পড়েন আলামিন। বৃষ্টি কমলে বাড়ি ফেরার পথে আলামিনকে মুখ থুবড়ে পড়ে থাকতে দেখেন পরিবারের সদস্যরা। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। পরে বিশ্বনাথপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। আলামিনের তিন বছরের কন্যাসন্তান রয়েছে।
এদিকে, বজবজ চিত্রগঞ্জ কালীবাড়ির শ্মশানের বৈদ্যুতিক চুল্লির ৩০ ফুট উঁচু চিমনির উপর বাজ পড়ে। পুরোটাই ভেঙে দু’টুকরো হয়ে যায়। বজবজ পুরসভার চেয়ারম্যান গৌতম দাশগুপ্ত বলেন, চিমনি ভেঙে পাশের ডোম আবাসনের উপর পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। দুটি চুল্লির জন্য ওই চিমনি। বিষয়টি জানার পর পুরসভার ইঞ্জিনিয়াররা যান। সিইএসসি থেকেও দেখে গিয়েছে। আপাতত দুটি চুল্লি বন্ধ রাখা হচ্ছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ