মুম্বই: ‘আর মাখন খাওয়া হল না।’ মহারাষ্ট্র ও গুজরাতে দহি হান্ডি উৎসবে ছোট বড় দুর্ঘটনা। এর জেরে মুম্বইয়ে মৃত্যু হয়েছে দু’জনের। এছাড়াও জখম শতাধিক। তাদের মধ্যে এক কিশোর সহ ২৪ জন হাসপাতালে ভর্তি। গুজরাতের কচ্ছেও একজনের মৃত্যুর খবর সামনে এসেছে।

শনিবার দেশজুড়ে পালিত হয়েছে জন্মাষ্টমী। উৎসব উপলক্ষ্যে মুম্বই ও থানেতে প্রচুর জনসমাগম হয়েছিল। মানব পিরামিড তৈরি করে দহি হান্ডি ভাঙতে গিয়েই বিপত্তি। এদিন দুপুরে মানখুর্দে মৃত্যু হয়েছে ৩২ বছরের এক যুবকের। তাঁর নাম জগমোহন শিবকিরণ চৌধুরী। পুলিস জানিয়েছে, জগমোহন বাড়ির প্রথম তলার জানলার গ্রিলে দাঁড়িয়ে হাঁড়ি বাঁধার সময় নীচে পড়ে যান। দ্বিতীয় ঘটনাটি ঘটে পূর্ব আন্ধেরির আদর্শ নগরে ভিড়ের মধ্যে পড়ে জ্ঞান হারিয়ে ফেলেন ১৪ বছরের রোহন মহান মালভি। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। থানেতেও জখম হয় ২২ জন। থানের হান্ডি উৎসবে গোবিন্দা, সুনীল শেট্টি ও চাঙ্কি পাণ্ডের মতো অভিনেতারা অংশ নিয়েছিলেন। অপরদিকে গুজরাতের কচ্ছে দহি হান্ডি উৎসব চলাকালীন মৃত্যু হয়েছে একজনের। সেখানে বিদ্যুতের খুঁটি ভেঙে পড়লে এক কিশোরের মৃত্যু হয়।