Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

ডাকাতির আগে গ্রেপ্তার ৩ দুষ্কৃতী

ডাকাতির আগে ধরা পড়ল তিন দুষ্কৃতী। রবিবার ভোররাতে ক্যানিং থানার পুলিস তাঁদের গ্রেপ্তার করেছে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে দুটি আগ্নেয়াস্ত্র, একটি ম্যাগাজিন ও ৩৬ রাউন্ড কার্তুজ।

ডাকাতির আগে গ্রেপ্তার ৩ দুষ্কৃতী
  • ২৩ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: ডাকাতির আগে ধরা পড়ল তিন দুষ্কৃতী। রবিবার ভোররাতে ক্যানিং থানার পুলিস তাঁদের গ্রেপ্তার করেছে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে দুটি আগ্নেয়াস্ত্র, একটি ম্যাগাজিন ও ৩৬ রাউন্ড কার্তুজ। জানা গিয়েছে, তালদির একটি মাছের আড়তে ডাকাতির ছক কষেছিল ছয় দুষ্কৃতী। কুমড়োখালি এলাকায় তারা জড়ো হয়। সেই খবর পেয়ে ক্যানিং থানার একটি দল তাদের ধরতে অভিযান চালায়। ওই গ্রাম থেকেই তিনজনকে ধরা গেলেও বাকি তিনজন পালিয়ে যায়। এরপর ধৃতদের থানায় নিয়ে এসে তল্লাশি চালিয়ে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার করে পুলিস। যে তিনজন গ্রেপ্তার হয়েছে তাদের মধ্যে দু’জনের বাড়ি ক্যানিংয়ে এবং অপরজনের বাড়ি জীবনতলা থানা এলাকায়। বাকিদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ