Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

তমলুকে আমাদের পাড়া শিবিরে জমা পড়ল ২৩টি পরিকল্পনা

তমলুক পুরসভার ৮নম্বর ওয়ার্ডে ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ শিবিরে ২৩টি কাজের পরিকল্পনা জমা পড়ল। তার মধ্যে রয়েছে কমিউনিটি টয়লেট, রাস্তা ও নিকাশিনালা তৈরির প্রস্তাব।

তমলুকে আমাদের পাড়া শিবিরে জমা পড়ল ২৩টি পরিকল্পনা
  • ২৮ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, তমলুক: তমলুক পুরসভার ৮নম্বর ওয়ার্ডে ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ শিবিরে ২৩টি কাজের পরিকল্পনা জমা পড়ল। তার মধ্যে রয়েছে কমিউনিটি টয়লেট, রাস্তা ও নিকাশিনালা তৈরির প্রস্তাব।

Advertisement

বুধবার শহরের ধোবাপাড়া যোগেন্দ্রনাথ প্রাথমিক বিদ্যালয়ে ওই শিবির হয়। সেখানে বিধায়ক সৌমেন মহাপাত্র, পুরসভার চেয়ারম্যান দীপেন্দ্রনারায়ণ রায়, কাউন্সিলার চঞ্চল খাঁড়া ও সৌমেন চক্রবর্তী সহ অন্যরা উপস্থিত ছিলেন। ৮নম্বর ওয়ার্ডের ২৩১ ও ২৩২নম্বর বুথের প্রায় ৪০০ মানুষ শিবিরে আসেন। ওই ওয়ার্ডের ডোমপাড়ায় একটি কমিউনিটি টয়লেট তৈরি জরুরি। এদিনের শিবিরে সেবিষয়ে আলোচনা হয় ও পরিকল্পনা জমা পড়ে। রামপাড়া এলাকায় নিকাশি সমস্যা লেগেই থাকে। সেখানকার বাসিন্দারা নিকাশি সমস্যা মেটানোর দাবি জানান। এছাড়া, রাস্তা ও পুকুর সংস্কার, পাড় বাঁধানো সহ ২৩টি কাজের পরিকল্পনা জমা পড়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ