Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

বীরসিংহে বসল বিদ্যাসাগরের ২২ ফুট মূর্তি

পশ্চিম মেদিনীপুর জেলার মধ্যে সর্বোচ্চ বিদ্যাসাগরের মূর্তি বসানো হল বীরসিংহ গ্রামে। বেদি সহ মূর্তিটি প্রায় ২২ ফুট উঁচু। বিদ্যাসাগরের এত দীর্ঘ মূর্তি অবিভক্ত মেদিনীপুর জেলাতে নেই বলে জানা গিয়েছে।

বীরসিংহে বসল বিদ্যাসাগরের ২২ ফুট মূর্তি
  • ২৯ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, ঘাটাল: পশ্চিম মেদিনীপুর জেলার মধ্যে সর্বোচ্চ বিদ্যাসাগরের মূর্তি বসানো হল বীরসিংহ গ্রামে। বেদি সহ মূর্তিটি প্রায় ২২ ফুট উঁচু। বিদ্যাসাগরের এত দীর্ঘ মূর্তি অবিভক্ত মেদিনীপুর জেলাতে নেই বলে জানা গিয়েছে। মূর্তিটি আনুষ্ঠানিক উদ্বোধনের প্রতীক্ষায়। ঘাটাল পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি বিকাশ কর বলেন, বীরসিংহ উন্নয়ন পর্ষদের টাকায় মূর্তিটি  বীরসিংহের ৫০ বিঘার পার্কে বসানো হয়েছে। তবে উদ্বোধন কবে হবে তা এখনও ঠিক হয়নি। কয়েক বছর আগে বীরসিংহ উন্নয়ন পর্ষদ গঠিত হওয়ার পর থেকে প্রাতঃস্মরণীয় মনীষী পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মস্থান সহ তার আশপাশের এলাকার ধারাবাহিক উন্নয়ন চলছে। দু’কোটির বেশি টাকা ব্যয়ে একটি সুদৃশ্য পার্ক তৈরির কাজ চলছে। সেখানেই ওই মূর্তিটি  বসানো হয়েছে। বেদি সহ মূর্তিটির উচ্চতা ২২ ফুট। তার মধ্যে মূর্তিটি রয়েছে ১২ফুটের। মূর্তির জন্য খরচ হয়েছে এক লক্ষ ৭০ হাজার টাকা। ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস জানিয়েছেন, ফাইবার কাস্টিংয়ের ওই মূর্তিটি তৈরি করেছেন ঘাটাল মহকুমার সোনামুইয়ের বাসিন্দা ভাস্কর্য শিল্পী গণেশ ঘোড়ই। এছাড়াও বীরসিংহের দীনময়ী পার্কে আরও দুটি মূর্তি বসানো হচ্ছে। একটি বিদ্যাসাগরের চেয়ারে বসা মূর্তি, অন্যটি বিদ্যাসাগরের সহধর্মিণী দীনময়ীদেবীর মূর্তি। বীরসিংহ চত্বরে দীনময়ীর মূর্তি এই প্রথম বসানো হচ্ছে। ওই মূর্তিগুলি  ৩০জুলাই উদ্বোধন করা হবে।-নিজস্ব চিত্র

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ