Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

গাজোলে নির্দল হিসেবে মনোনয়ন ২০১১ সালের বিজেপি প্রার্থীর, বিদায়ী বিধায়ককে হারানোর ডাক বিক্ষুব্ধদের

ভোট যত এগিয়ে আসছে, গৃহযুদ্ধে জেরবার বিজেপি। এবার গাজোল বিধানসভা থেকে নির্দল হিসেবে মনোনয়ন জমা করলেন ২০১১ সালের বিজেপি প্রার্থী প্রফুল্ল চন্দ্র সরকার।

গাজোলে নির্দল হিসেবে মনোনয়ন ২০১১ সালের বিজেপি প্রার্থীর, বিদায়ী বিধায়ককে হারানোর ডাক বিক্ষুব্ধদের
  • ৭ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মঙ্গল ঘোষ, পুরাতন মালদহ: ভোট যত এগিয়ে আসছে, গৃহযুদ্ধে জেরবার বিজেপি। এবার গাজোল বিধানসভা থেকে নির্দল হিসেবে মনোনয়ন জমা করলেন ২০১১ সালের বিজেপি প্রার্থী প্রফুল্ল চন্দ্র সরকার।

Advertisement

সোমবার সদর মহকুমা শাসকের কার্যালয়ে গিয়ে প্রয়োজনীয় নথি জমা দিয়ে এসেছেন প্রফুল্ল। শুধু তাই নয়, তাঁর সঙ্গে বিজেপির বেশকিছু বিক্ষুব্ধ নেতা এবং কর্মীরা ছিলেন এদিন। প্রফুল্লর বাড়ি সালাইডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের আটিলা গ্রামে। বর্তমানে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মঞ্চের অন্যতম নেতা। ২০১১ সালে বিধানসভা নির্বাচনে বিজেপি তাঁকে এই আসনে টিকিট দিয়েছিল। সেবার গাজোল থেকে ৮ হাজার ৫১৪টি ভোট পেয়েছিলেন। এদিন নমিনেশন দিয়েই গাজোলের বিদায়ী বিধায়ক তথা বিজেপির প্রার্থী চিন্ময় দেব বর্মনকে হারানোর ডাক দেন। বলেন, এদিন নির্দল হিসেবে মনোনয়ন দাখিল করেছি। পরে প্রতীক পাব। বিজেপির গাজোলের বিদায়ী বিধায়কের ঔদ্ধত্যপূর্ণ আচরণে ৭৫ শতাংশ কর্মী অখুশি। তাঁকে এবার  হারাবই।  গত পাঁচ বছর চিন্ময়ের কাজকর্মে ক্ষোভ প্রকাশ করছিলেন দলের একাংশ নেতাকর্মী। সেজন্য গতবছর দুর্গাপুজোর আগে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় মঞ্চ গঠন করে বিজেপির বিক্ষুব্ধরা প্রকাশ্যে সরব হন। শুধু তাই নয়, প্রকাশ্যে একটি মঞ্চ করে  বিজেপির পতাকা টাঙিয়ে নতুন  প্রার্থী দেওয়ার দাবিতে তাঁরা সোচ্চার হন। সেখানে পুরনো নেতারাও ছিলেন। তবে, চিন্ময়কেই প্রার্থী ঘোষণা করে দল। এতে আরও ক্ষুব্ধ হয়ে ওঠেন  বিক্ষুব্ধরা।  গাজোল বিধানসভার বিজেপির কনভেনর বীণা কীর্তনিয়া বলেন, আদি বিজেপি, নতুন বিজেপি বলে কিছু নেই। দল একটা বড় পরিবার। আমরা সবাই মিলে চলি। প্রফুল্ল ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করতে গিয়েছেন। নির্দল হিসেবে দাঁড়ালে আমাদের কিছু করার নেই। 
তৃণমূলের গাজোল ব্লক সভাপতি রাজকুমার সরকারের কটাক্ষ, নির্দল প্রার্থী ঠিকই বলেছেন, বিজেপির কোনো আদর্শ নেই। আমাদের এবারের প্রার্থী যেখানে প্রচারে যাচ্ছেন, ভালো সাড়া পাচ্ছি। আমরাই  গাজোল দখল করব। 

Advertisement
সম্পর্কিত সংবাদ