দেশজুড়ে যক্ষ্মামুক্ত ভারত অভিযান (নিক্ষয় মিত্র) কর্মসূচিতে শামিল হল স্বেচ্ছাসেবী সংস্থা নিউ লাইফ বেনিফিশিয়াল অ্যান্ট চ্যারিটেবল ট্রাস্ট। গত ৬ মাস ধরে উত্তর ২৪ পরগনার সাতটি স্বাস্থ্যকেন্দ্র ও হাসপাতালের ২০০ জন টিউবারক্যুলোসিস-এর (টিবি) রোগীকে দত্তক নিয়েছে এই সংস্থা। স্বাস্থ্যকেন্দ্র ও হাসপাতালগুলি হল মধ্যমগ্রাম গ্রামীণ হাসপাতাল, বন্দিপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র (বিপএিইচসি), বিশ্বনাথপুর আরএইচ, রেকজোয়ানি হাসপাতাল, গোবরডাঙা মিউনিসিপ্যালিটি হাসপাতাল, সাবদালপুর বিপিএইচসি, চাঁদপুর। সংস্থার প্রধান ও প্রতিষ্ঠাতা শ্যামাপদ মুদলির জানান, ‘সরকারের পাশে দাঁড়িয়ে ভারতকে যক্ষ্মামুক্ত করে তোলার পথে এই প্রতিষ্ঠান ভবিষ্যতেও আরও নানা কর্মসূচি নেবে।’



