Bartaman Logo
৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / ব্যবসা

নতুন ২০টি শিল্পের অনুমোদন, চারটি শিল্পপার্কে ৫০০ কোটি বিনিয়োগ হবে

মঙ্গলবার হুগলির চুঁচুড়া রবীন্দ্রভবনে রাজ্য ক্ষুদ্রশিল্প দপ্তরের উদ্যোগে আয়োজিত হল সিনার্জি-২০২৫। সেখানে হুগলির পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনা ও কলকাতার একাংশের শিল্পদ্যোগীদের নিয়ে শিল্প বিষয়ক সমন্বয় নিয়ে চর্চা হয়।

নতুন ২০টি শিল্পের অনুমোদন, চারটি শিল্পপার্কে ৫০০ কোটি বিনিয়োগ হবে
  • ১৩ নভেম্বর, ২০২৫ ১৬:১১
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: মঙ্গলবার হুগলির চুঁচুড়া রবীন্দ্রভবনে রাজ্য ক্ষুদ্রশিল্প দপ্তরের উদ্যোগে আয়োজিত হল সিনার্জি-২০২৫। সেখানে হুগলির পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনা ও কলকাতার একাংশের শিল্পদ্যোগীদের নিয়ে শিল্প বিষয়ক সমন্বয় নিয়ে চর্চা হয়। রাজ্যের ক্ষুদ্রশিল্প দপ্তরের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ ছাড়াও মন্ত্রী বেচারাম মান্না, রাজ্যের শিল্পসচিব সহ বিশিষ্টরা সিনার্জিতে অংশ নেন। রাজ্যের সরকারের প্রতিনিধিরা সরকারি নানা সুযোগ-সুবিধার প্রসঙ্গ তুলে ধরেন। তেমনই উদ্যোগপতিদের সঙ্গে তাঁদের সমস্যা নিয়ে আলোচনা করা হয়। মন্ত্রী চন্দ্রনাথবাবু জানিয়েছেন, এদিনের সিনার্জি থেকে তিনটি জেলার ২০ জন শিল্পপতিকে তাঁদের শিল্পউদ্যোগের ছাড়পত্র দেওয়া হয়েছে, যা সিনার্জির অন্যতম বড় সাফল্য। শিল্পদপ্তর একটি বিবৃতি দিয়ে জানিয়েছে, ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের মাধ্যমে তিন জেলাতে সাম্প্রতিক সময়ে ১৬৯ কোটি টাকা বিনিয়োগের সম্ভাবনা তৈরি করা গিয়েছে। পাশাপাশি, ৪ লক্ষ ৪৭ হাজার নতুন ক্ষুদ্র শিল্পোদ্যোগ রাজ্য সরকারের পোর্টালে নথিভুক্ত হয়েছে। জানা গিয়েছে, হুগলিতে অন্তত ৪টি শিল্পপার্ক তৈরির বিষয়টি চূড়ান্ত হয়েছে। মোট ১৮০ একর জমি ওই বাবদ বরাদ্দ করা হয়েছে। ওই পার্কগুলিতে অন্তত ৫০০ কোটির বিনিয়োগ হবে। কমপক্ষে পাঁচ হাজার মানুষের কর্মসংস্থানও হবে। এদিন সিনার্জির সাফল্যের দাবি করেছেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্নাও। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ