Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

মধুচক্র চালানোর অভিযোগে ধৃত ২০

হোটেলে মধুচক্র চালানোর অভিযোগে ২০ জনকে গ্রেপ্তার করল পুলিস। শনিবার ডায়মন্ডহারবার থানা ও মহিলা থানা যৌথ অভিযান চালিয়ে অভিযুক্তদের পাকড়াও করে।

মধুচক্র চালানোর অভিযোগে ধৃত ২০
  • ২২ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: হোটেলে মধুচক্র চালানোর অভিযোগে ২০ জনকে গ্রেপ্তার করল পুলিস। শনিবার ডায়মন্ডহারবার থানা ও মহিলা থানা যৌথ অভিযান চালিয়ে অভিযুক্তদের পাকড়াও করে। জানা গিয়েছে, এদিন সকালে ডায়মন্ডহারবার শহরে একটি হোটেলে বেশ কিছু পুরুষ ও মহিলা মধুচক্র চালাচ্ছেন বলে খবর আসে পুলিসের কাছে। সঙ্গে সঙ্গে ওই হোটেলে হানা দিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়। কে বা কারা এই হোটেল চালাত, হোটেলের বৈধ কাগজপত্র আছে কি না, সবই খতিয়ে দেখছে পুলিস। আজ, রবিবার ধৃতদের আদালতে তোলা হবে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ