Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ইংরেজি ও বাংলায় ২০ পশুর নাম এবং ১৫টি কবিতা পড়ে নজির, দু’বছরেই ইন্ডিয়া বুক অব রেকর্ডস-এ নাম

দু’বছর বয়সেই ইন্ডিয়া বুক অব রেকর্ডস-এ নাম তুলল বংশীহারি ব্লকের ফৈজুল্লাপুর গ্রামের সাফা ইসলাম।

ইংরেজি ও বাংলায় ২০ পশুর নাম এবং ১৫টি কবিতা পড়ে নজির, দু’বছরেই ইন্ডিয়া বুক অব রেকর্ডস-এ নাম
  • ৩ ডিসেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, গঙ্গারামপুর: দু’বছর বয়সেই ইন্ডিয়া বুক অব রেকর্ডস-এ নাম তুলল বংশীহারি ব্লকের ফৈজুল্লাপুর গ্রামের সাফা ইসলাম। সরিফুল ইসলাম ও শেফালী খাতুনের এই ছোট্ট কন্যাসন্তানের বিস্ময়কর প্রতিভায় অবাক প্রতিবেশীরা। মেয়ে সাফার বয়স যখন দেড় বছর ছিল, তখনই তার সুপ্ত প্রতিভার আভাস পান মা শেফালী। কথা বলতে পারার পর থেকেই সাফার কোনও বিষয় মনে রাখা এবং বারবার বলার অভ্যেস পরিবারের সদস্যদের  গোচরে চলে আসে। তারপর থেকেই শেফালী মেয়েকে নানা বিষয় জানাতে কাজের ফাঁকে পড়ান।

Advertisement

দু’বছর দু’মাস বয়সে মেয়েটি ২০ টি পশুর নাম ইংরেজি ও বাংলাতে বলতে পা঩রে। বাংলা ও ইংরেজিতে ১৫টি কবিতা অনর্গল বলতে পারা, ফল, সবজি, মানবদেহের অঙ্গ-প্রতঙ্গ, তিনটি দেশের নাম, পতাকা ও দেশের রাজধানী বলতে শিখে যায়। পরিবারের লোক ২৮ নভেম্বর ইন্ডিয়া বুক অব রেকর্ডসের দপ্তরে শিশুর পড়াশোনার ভিডিও রেকর্ড করে পাঠায় ইমেইল মারফত। নভেম্বর মাসেই দপ্তর থেকে জানিয়ে দেওয়া হয়, বংশীহারির ছোট্ট সাফা ইন্ডিয়া বুক অব রেকর্ডসে জায়গা করে নিয়েছে। দপ্তরের তরফে সাফার বাড়িতে এসে পৌঁছায় শংসাপত্র, গোল্ড মেডেল। ছোট্ট শিশুর বিস্ময়কর প্রতিভায় অবাক প্রতিবেশীরা। খুশিও হয়েছেন সবাই।
সাফার মা শেফালী বলেন, ছোট থেকেই মেয়ে যে কোনও জিনিসের নাম একবার বললেই মনে রাখতে পারত। আমি কাজের ফাঁকে ফাঁকে নানা বিষয় শেখাই। আশ্চর্যের বিষয় হল, এইটুকু বয়সে সে এত কিছু মনে রাখতে পারে।  নিজস্ব চিত্র 

Advertisement
সম্পর্কিত সংবাদ