Bartaman Logo
৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

গোপালনগরে ধৃত ২ তৃণমূল নেতা

জমি বিক্রির প্রতিশ্রুতি দিয়ে প্রতারণার অভিযোগে পঞ্চায়েতের এক তৃণমূল সদস্যকে গ্রেপ্তার করল গোপালনগর থানার পুলিশ। ধৃতের নাম সুমিত ঘোষ।

গোপালনগরে ধৃত ২ তৃণমূল নেতা
  • ৩ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বনগাঁ: জমি বিক্রির প্রতিশ্রুতি দিয়ে প্রতারণার অভিযোগে পঞ্চায়েতের এক তৃণমূল সদস্যকে গ্রেপ্তার করল গোপালনগর থানার পুলিশ। ধৃতের নাম সুমিত ঘোষ। তিনি বনগাঁ ব্লকের বৈরামপুর পঞ্চায়েতের তৃণমূল সদস্য। ধৃতের বিরুদ্ধে অভিযোগ, নিজের জমি বিক্রির নামে স্থানীয় এক ব্যক্তির কাছ থেকে তিনি ২ লক্ষ ৮৫ হাজার টাকা হাতিয়ে নেন। কিন্তু দীর্ঘদিন হয়ে গেলেও জমি রেজিস্ট্রি করে দেননি ওই ব্যক্তিকে। অভিযোগ, লোকজন নিয়ে ওই জমিতে জোর করে ঢুকে গাছ কেটে নেন। শৌচাগার ও নলকূপ ভাঙচুর করেন এবং ওই ব্যক্তিকে মারধর ও শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেন। প্রতারিত ব্যক্তি থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ পঞ্চায়েত সদস্যকে গ্রেপ্তার করে। এবিষয়ে বিজেপি বনগাঁ দক্ষিণ ১ নম্বর মণ্ডল সভাপতি মঙ্গল কীর্তনিয়া বলেন, সুমিত ঘোষ দীর্ঘদিন ধরে মানুষের উপর অত্যাচার করেছেন। দলের প্রভাব খতিয়ে মানুষের জমি-টাকা দখল করেছেন। এখন মানুষ এঁদের বিরুদ্ধে মুখ খুলছে। অন্যদিকে, এলাকার এক প্রাচীন বটগাছ কাটার অভিযোগে পরেশচন্দ্র মৈত্র নামে এক তৃণমূল নেতাকে গ্রেপ্তার করেছে গোপালনগর থানার পুলিশ। অভিযুক্ত ব্যক্তি কোনো অনুমতি ছাড়াই স্থানীয় চামটা গ্রামের একটি প্রাচীন অশ্বত্থ গাছ কেটে ফেলেন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ